জাবির হল থেকে ২১ বোতল বিদেশি মদসহ ছাত্রদল কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নং কক্ষ থেকে ২১ বোতল বিদেশি মদসহ এক ছাত্রদল কর্মীকে আটক করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে হল প্রশাসন ওই কক্ষে অভিযান চালিয়ে মদের বোতলসহ আটক করেন তাকে।

আটক ছাত্রদল কর্মীর নাম মো. ফজলে আজওয়াদ। তিনি ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের বৈধ শিক্ষার্থী। তার গ্রামের বাসা জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায়।

অভিযুক্ত আজওয়াদ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী। এছাড়া তিনি গত ১১ সেপ্টেম্বর ২০২৪ অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) হল সংসদ নির্বাচনে মীর মশাররফ হোসেন হল সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সমাজ সম্পাদক পদে নির্বাচন করেন।,

হল প্রশাসন সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আজ রাত ১০টার দিকে ওই হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে হলের ৭২৩ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করা হয়। এসময় হল প্রশাসন ওই কক্ষে তল্লাশি চালিয়ে ২১ বোতল বিদেশি মদসহ তাকে আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী আজওয়াদ জানান, তিনি মদগুলো নিজে খাওয়ার জন্য তার গ্রামের বাসা জামালপুর অঞ্চল থেকে এনেছেন। পরবর্তী জিজ্ঞাসায় তিনি আরও জানান, থার্টি ফার্স্ট নাইট উদযাপনে মদগুলো জামালপুরের বর্ডার অঞ্চল থেকে এনেছেন।

অভিযান পরিচালনা শেষে হল প্রভোস্ট (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক বলেন, রাত সাড়ে ৯টার দিকে একটি গোপন সূত্রের উপর ভিত্তি করে আমরা হল প্রশাসন ও হল সংসদ হলের ৭২৩ নাম্বার রুমে সংশ্লিষ্ট সূত্রে খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১৭ বোতল ভদকা ও ৩ বোতল হুইস্কিসহ ২০ বোতল মদ জব্দ করি।

তিনি আরও বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির সুপারিশক্রমে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মাগুরার শিশুটি চোখের পাতা নেড়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি চোখের পাতা নেড়েছে। তার অবস্থার সামান্য উন্নতি হয়েছে। সোমবার দুপুরে

দুর্যোগের মাঝেও শিক্ষা—ইউনেস্কোর স্বীকৃতি পেল ভাসমান স্কুল

সিরাজগঞ্জ প্রতিনিধি: দুর্যোগপ্রবণ চলনবিল এলাকার শিক্ষাবঞ্চিত শিশুদের আলো দেখানো সেই ভাসমান স্কুল এবার পেয়েছে ইউনেস্কোর মর্যাদাপূর্ণ ‘কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার ২০২৫’। চীন সরকারের পৃষ্ঠপোষকতায় প্রদত্ত এই

মন্ত্রীদের জন্য প্রস্তুত ৪০ বাড়ি ও অর্ধশত গাড়ি

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ রাজনৈতিক প্রতিক্ষার অবসান ঘটিয়ে দেশের শাসনভার গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই শতাধিক আসনে নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করার পর এখন চলছে

১২ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক: দেশের ১২টি জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট

সিরাজগঞ্জ চৌহালী এনায়েতপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে জমি ভরাট

চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের যমুনা নদী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নদী। সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার চৌহালী থানার প্রায় এলাকা ও শাহজাদপুর উপজেলার কিছু এলাকা যমুনা নদীর

বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের বোয়ালমারীতে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে