জাফর ইকবাল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির স্বাক্ষর ও সিল জালিয়াতিসহ অন্যান্য জালিয়াতি ও প্রতারণার সঙ্গে জড়িত আসামি জাফর ইকবালকে (৪৬), গ্রেফতার করেছে র‌্যাব। জাফর প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন। এসময় তার কাছ থেকে ব্যবহৃত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং গুরুত্বপূর্ণ ব্যক্তির ভুয়া স্বাক্ষরিত বিভিন্ন নথিপত্র, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভুয়া সিল, ভিজিটিং কার্ডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার (২৯ মার্চ) র‌্যাব সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মুত্তাজুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে প্রতারক জাফর ইকবাল স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিচয়ে অফিসিয়াল স্বাক্ষর ও সিল ব্যবহার করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সাধারণ মানুষকে চাকরি ও পদোন্নতি প্রদান, বদলি সংক্রান্ত এবং পার্শ্ববর্তী দেশ থেকে গবাদি পশুসহ অন্যান্য দ্রব্যসামগ্রী আমদানির জন্য অনুমতি প্রদান সংক্রান্ত দালালি কার্যক্রম করে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিলেন।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে গ্রেফতার জাফর জানান, উচ্চাভিলাসী জীবনযাপন করার উদ্দেশ্যে প্রতারণার কাজ বেছে নেন তিনি। দীর্ঘদিন ধরে এই প্রতারণা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। গ্রেফতার জাফর ইকবাল বিভিন্ন এলাকার চাকরিপ্রত্যাশীদের বলতেন, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে।

গ্রেফতার জাফর ইকবাল মূলত মিথ্যা তথ্যের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করে আসছিলেন। সাম্প্রতিক সময়ে এক ব্যবসায়ীকে সীমান্ত এলাকায় গবাদি পশুর বিট/খাটাল স্থাপনের/গবাদি পশু আমদানির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভুয়া স্বাক্ষরিত অনুমতিপত্র প্রদান করেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৪৫ পেরোলেই পেনশন চাই, যৌনপেশাকে শ্রম তালিকায় আনার দাবিতে পথে সোনাগাছি

কেন্দ্রের বিলের বিরুদ্ধে সরব হওয়ায় পুলিশ থেকে সমাজবিরোধীরা প্রতিনিয়ত যৌনকর্মীদের উপরে নির্যাতন করে চলেছে বলে অভিযোগ দুর্বারের। রবিবার মে দিবস। শ্রমিক দিবসের আগে শনিবার সন্ধ্যাতেই

ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি বাংলাদেশ প্রত্যাশা করে না: বিবিসি ইন্ডিয়াকে পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রত্যাশা করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিবিসি ইন্ডিয়াকে দেয়া সাক্ষাতকারে বাংলাদেশ-ভারত সম্পর্ক,

প্রধান শিক্ষক আফছার আলীর বদলি নামে ধোঁকাবাজি, তদন্তেও দোষী কিন্তু পদক্ষেপ নেই

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছার আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

কুড়িগ্রামে জামায়াতের মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার 

সুজন মাহমুদ, কুড়িগ্রাম: কুুড়িগ্রামের রাজীবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মুকুল কে গ্রেপ্তার করেছে রাজীবপুর থানার পুলিশ। রাজীবপুর উপজেলা জামায়াতের দলীয় কার্যালয় হামলা ভাংচুর ও

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে সম্ভাব্য নতুন সামরিক হামলার বিভিন্ন বিকল্প সম্পর্কে ব্রিফ করা হয়েছে। এমনটাই জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন প্রশাসনের কর্মকর্তারা। ইরানে

ইসরায়েলের গভীরে ইয়েমেনের মিসাইল তান্ডব

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের অভ্যন্তরে এবার সরাসরি আঘাত হেনেছে ইয়েমেনের ইসলামি প্রতিরোধ আন্দোলন। দীর্ঘদিন পর এমন এক কৌশলগত হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলের হৃদপিণ্ড। ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের