জাপাসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি মামুনুল হকের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি (জাপা) ও আওয়ামী লীগের জোটসঙ্গী ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, জাতীয় পার্টি ও ১৪ দল হলো এ দেশে ভারতীয় আধিপত্যবাদের এজেন্ট এবং আওয়ামী লীগের দোসর।

রবিবার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মামুনুল হক এসব কথা বলেন। জুলাই সনদের কার্যকর বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে এই সংবাদ সম্মেলন করেন তিনি।,

মামুনুল হক দাবি করেন, এখন আবার এদের (জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোট) ঘাড়ে ভর করে পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেশি-বিদেশি চক্রান্ত শুরু হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সমৃদ্ধ ভবিষ্যতের স্বার্থে এই দলটিকে রাজনৈতিক মাঠে রাখা যৌক্তিক নয়। আমরা পুনর্ব্যক্ত করছি- জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।

গতকাল শনিবার মজলিস থেকে জানানো হয়, ৮টি দল এই দাবি আদায়ে যুগপৎ কর্মসূচি দেবে। পরে বিকালে এবি পার্টি ও এনসিপি এই প্রক্রিয়ায় নেই বলে বিবৃতি দেয়।

তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের মতো জুলাই সনদকেও কাগুজে, অকার্যকর লেখায় পরিণত করা যাবে না। যেকোনো মূল্যে জুলাই সনদকে কার্যকর করতে হবে। এটি আগামী সংসদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। অতীত অভিজ্ঞতা বলে, ক্ষমতায় গিয়ে সবাই ক্ষমতার বাইরে থাকা অবস্থার প্রতিশ্রুতি ভুলে যায়- ৭২-এর বিশেষ ক্ষমতা আইন তার জ্বলন্ত উদাহরণ। সুতরাং জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নের জন্য অধ্যাদেশ, রাষ্ট্রপতির সাংবিধানিক ঘোষণা কিংবা অন্য যেকোনো কার্যকর প্রক্রিয়া গ্রহণ করতে হবে।

মামুনুল হক জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের দাবি করেন। তিনি বলেন, এককক্ষ সংসদ ব্যবস্থা ক্ষমতার একচেটিয়া আধিপত্য সৃষ্টি করে। এজন্য সংসদে উচ্চকক্ষ দরকার। জাতীয় ঐকমত্য কমিশনে এ ব্যাপারে সব দলই একমত পোষণ করেছে।’

পিআর (সংখ্যানুপাতিক) ছাড়া উচ্চকক্ষ গঠিত হলে তা কেবল বেকার পুনর্বাসনের উচ্চকক্ষ হবে বলেও উল্লেখ করে মামুনুল হক।

দাবি আদায়ে মামুনুল হক কয়েকটি কর্মসূচি দেন মামুনুল হক। এগুলো হচ্ছে ১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল; ১৯ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল; ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। উপস্থিত ছিলেন– সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মুফতি শারাফাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ প্রমুখ।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজায় নতুন ইসরায়েলি আগ্রাসন, বাস্তুচ্যুত আড়াই লাখের বেশি ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় নতুন করে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ায় উপত্যকা ছাড়তে বাধ্য হয়েছেন আড়াই লাখেরও বেশি ফিলিস্তিনি। শনিবার (১৩ সেপ্টেম্বর) ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

আকাশ প্রতিরক্ষায় বড় ফাঁক, ঝুঁকিতে বাংলাদেশের নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক: আধুনিক যুদ্ধক্ষেত্রে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই হয়ে উঠেছে প্রথম ও প্রধান প্রতিরক্ষা স্তম্ভ। ইরান-ইসরায়েল, রাশিয়া-ইউক্রেন কিংবা ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতে এই সত্য আরও স্পষ্ট হয়েছে।

‘সাগর-রুনি হত্যা নিয়ে মুখ খুলেছে আসামিরা, দিয়েছে বেশ কিছু তথ্য’

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনির হত্যা মামলার বেশ কিছু তথ্য হাতে এসেছে বলে জানিয়েছেন তাদের আইনজীবী শিশির মনির। তিনি বলেন, ঊর্ধ্বতন

ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলা, মাঝপথে ফিরে গেল ঢাকাগামী দুই বিমান

অনলাইন ডেস্ক: ভারত-পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার কারণে আকাশপথ অনেকটাই অনিরাপদ অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশগামী দুইটি ফ্লাইট ঢাকায় না এসে মাঝ আকাশ থেকে ফিরে গেছে।

নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি দিয়ে শতমূল এগ্রোর নতুন শাখা উদ্বোধন

অনলাইন ডেস্ক: ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে রাজধানীর বনশ্রী এলাকায় নতুন শাখা উদ্বোধন করেছে শতমূল এগ্রো। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এ‌সে‌ছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক। বুধবার (৩১ ডি‌সেম্বর) সকাল ১০টা