জাতীয় স্বার্থে অবিলম্বে নির্বাচন দিন -নজরুল ইসলাম খান

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কারের একটি অনন্য দলিল- জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ইতিকথা। ৩১ দফায় ফ্যাসিবাদ বিরোধী সব ব্যবস্থার কথাই বলা আছে। আজ যারা সংস্কার সংস্কার বলে নির্বাচনকে বিলম্বিত করার পায়তারা করছেন তারা জনস্বার্থের কথা ভুলে বসে আছেন। দেশের মানুষের স্বার্থে- জাতীয় স্বার্থে অবিলম্বে জাতীয় নির্বাচন দিন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে টাঙ্গাইলে শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দুই মাসের আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতন হয় নাই। বিএনপি সহ সমমনা দলগুলো দীর্ঘ ১৭ বছর ধরে শেখ হাসিনার পতনের আন্দোলন চালিয়েছে। শেষের দিকে এসে আন্দোলনে শরিক হলেই সব কৃতিত্ব তাদের হয়ে যাবেনা। দীর্ঘ সময়ের আন্দোলন-সংগ্রামে বিএনপি ও সমমনা দলের অসংখ্য নেতাকর্মী গুম, খুন, হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছে।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের পরে বিভিন্ন এলাকায় একটি শ্রেণি দখল-চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। আপনারা কেউ দখল-চাঁদাবাজি সহ কোন প্রকার অনৈতিক কাজের সঙ্গে জড়াবেন না। দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী কার্যক্রমে জড়িতরা বিএনপির কেউনা- এ কথাটা মনে গেঁথে নিন। গণমানুষের কাছে যান- তাদরকে সত্য ও সুন্দরের পথে থাকার আহ্বান জানিয়ে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থণা করুন।

সংবর্ধিত অতিথি সদ্য কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিটু বলেন, অসংখ্য মানুষের দোয়া ও মহান আল্লাহর রহমতে ফাঁসির রশি থেকে আমি মুক্তি পেয়েছি। দীর্ঘ ১৭ বছর আমি কারা নির্যাতন ভোগ করেছি। স্বৈরাচার শেখ হাসিনার সরকার আমাকে ২৫ দিন রিমান্ডে নিয়ে অমানবিক-বর্ণনাতীত অত্যাচার নির্যাতন চালিয়েছে।

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিটু আরও বলেন, অন্ধকার জেলের কনডম সেলেও আমার উপর নির্যাতন চালানো হয়েছে। নির্যাতনে অসুস্থ্য হয়ে অর্ধমৃত অবস্থায় আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আমি পাঁচ মাস ছিলাম। সেখানে আমি দেখেছি- কাউকে কাউকে ড্রিল মশিন দিয়ে হাঁটু ছিদ্র করে দেওয়া হচ্ছে। পাশের অনেক অসুস্থ্য মানুষ নির্যাতনে মৃত্যুবরণ করেছে। দীর্ঘ ১৭ বছরে পরিবারের সঙ্গে আমাকে দেখা করতেও দেওয়া হয়নি।

এরআগে বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা সংবর্ধনাস্থল এসে সমবেত হন। এক পর্যায়ে শহীদ স্মৃতি পৌর উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে সংবর্ধনানুষ্ঠান বিশাল জনসমুদ্রে পরিণত হয়।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ওই সংবর্ধনা সভায় প্রধান বক্তা ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খান, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির প্রমুখ।

গণসংবর্ধনানুষ্ঠান পরিচালনা করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাতের আঁধারে সড়ক অবরোধের চেষ্টা নিষিদ্ধ ছাত্রলীগের, বিএনপি দিল ধাওয়া

ডেস্ক রিপোর্ট: ঢাকা-শরীয়তপুর সড়কের নড়িয়া উপজেলার নশাসন মাঝিরহাট এলাকায় গাছ ফেলে ও আগুন জ্বেলে সড়ক অবরোধের চেষ্টা হয়েছে শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে। প্রত্যক্ষদর্শীরা

ড্রেনে গ্যাস বিস্ফোরণে কেঁপে উঠল সিদ্ধিরগঞ্জ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ড্রেনে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সিআই খোলার বউ বাজার

মুরুব্বী মানুষ যা করছে, ঠিকই করছে’ ট্রল ভিডিওতে সর্ব মিত্রের শুটিং ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এক বয়স্ক ‘মাদকসেবী’কে উচ্ছেদ করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন ডাকসু সদ্য সর্ব মিত্র চাকমা। বলা হচ্ছে, ‘এ ধরনের

প্রধান উপদেষ্টাকে মামুনুল হকের হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে শেখ হাসিনার চেয়ে ভিন্ন আচরণ করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলামের

সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে টুকরা ছোনগাছা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের চেষ্টায় আগুন

ইম্পারো ভেঞ্চারস লিমিটেড এর উদ্যোগে সিরাজগঞ্জ প্রেসক্লাবে ক্যালেন্ডার বিতরণ

নজরুল ইসলাম: ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবে ইম্পারো ভেঞ্চারস লিমিটেড এর পক্ষ থেকে ২০২৫ সালের ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে। সোমবার (২৭জানুয়ারি) সকালে ইম্পারো ভেঞ্চারস লিমিটেডের পরিচালক সৈয়দা