জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন দেশি–বিদেশি প্রায় ৫৬ হাজার পর্যবেক্ষক: ইসি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক পর্যবেক্ষণ ব্যবস্থার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশীয় ও বিদেশি মিলিয়ে প্রায় ৫৬ হাজার পর্যবেক্ষক এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করবেন।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ব্রিফিংয়ে কূটনৈতিক মিশনগুলোর প্রধান, বাংলাদেশে কর্মরত জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।,

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন নির্বাচনে ৮১টি দেশি নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিদেশি পর্যবেক্ষক হিসেবে প্রায় ৫০০ জন নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেবেন।

এ সময় নির্বাচন কমিশনার নির্বাচনের সামগ্রিক চিত্র তুলে ধরে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল। এবারের নির্বাচনে মোট প্রার্থী সংখ্যা ১ হাজার ৯৯৪ জন, যার মধ্যে ২৫৬ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করা হবে।

নির্বাচন কমিশনের দাবি, ব্যাপক পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপি প্রার্থীকে না ডাকায় খালেদা জিয়ার সুস্থতা কামনার দোয়া মাহফিল বন্ধের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার দোয়া মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে টাঙ্গাইল-৬ আসনের বিএনপি প্রার্থী রবিউল আওয়াল লাভলুর সমর্থকদের

বিএনপির ১১ অঙ্গ-সহযোগী সংগঠনের ১০টির কমিটি মেয়াদোত্তীর্ণ, ঈদের পর পুনর্গঠনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক দীর্ঘ সময় পর রাষ্ট্রক্ষমতায় আসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে ১০টির কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। কোথাও

বিএনপি ও ইসলামী আন্দোলনের বৈঠক থেকে যেসব সিদ্ধান্ত আসল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বিএনপির বৈঠক হয়েছে। বৈঠকে বিএনপির নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে রয়েছেন বিএনপির

ড. ইউনূসের সঙ্গে জেনারেল ওয়াকারের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় সেনাপ্রধান সাক্ষাৎ

মে মাসে ছুটির পর ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নিজস্ব প্রতিবেদক: ঈদে টানা ৯ দিনের লম্বা ছুটির পর এবার মে মাসে দুবার তিন দিন করে ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির প্রজ্ঞাপন

এনআইডি সংশোধনে ‘ক্র্যাশ প্রোগ্রাম’, ৩০ জুনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়ায় গতিশীলতা আনতে নির্বাচন কমিশন (ইসি) দেশজুড়ে বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ চালু করেছে। এতে জেলা পর্যায়ে কর্মকর্তাদের বাড়তি ক্ষমতা দিয়ে