জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ৮-১২ ফেব্রুয়ারির মধ্যে: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আগামী ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। আর একইদিনে অনুষ্ঠেয় দুই ভোটের তপশিল ঘোষণা করা হবে আগামী ৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে। দুই ভোট একসঙ্গে হওয়ায় ভোটগ্রহণের সময় বাড়ানোর চিন্তা-ভাবনাও করেছ নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার সমকালকে এ তথ্য জানান। তিনি আরও বলেন, আগামী ৭ ডিসেম্বর সভা করবে নির্বাচন কমিশন। সেই সভায় তপশিল ও নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, দুই ভোট একই দিনে হওয়ায় ভোটগ্রহণের সময় আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা বাড়ানোর বিষয়েও পরিকল্পনা চলছে। ইসি’র সভায় এ বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। মক ভোটিং-এর অভিজ্ঞতা থেকে ভোটকেন্দ্র বা ভোটকক্ষ নয়, ভোটদানের জন্য গোপনকক্ষের সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘আমরা তো আগেই বলেছি, রোজার আগে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন। দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝিও যদি হয়, তাহলে এটা ৮ থেকে ১২ তারিখের মধ্যে পড়ে। সেটা ৮ ফেব্রুয়ারি থেকে এক দুইদিন পর কিংবা ১২ ফেব্রুয়ারি থেকে এক দু’দিন আগেও হতে পারে।’

তিনি বলেন, ‘আর তপশিলের কথা প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এটা ঘোষণা করা হবে। সে হিসেবেও এটা ৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে হয়।’

ভোটগ্রহণের সময় বাড়ানো হবে কিনা জানতে চাইলে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, পরিকল্পনা আছে, কমিশন সিদ্ধান্ত নিলে চূড়ান্ত হবে।

ভোটিং বুথের সংখ্যা বাড়ানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘গোপনকক্ষ আমরা দ্বিগুণ (প্রতিটি ভোটকক্ষে একটির জায়গায় দু’টি গোপনকক্ষ) করার চিন্তা করছি। কিছু ক্ষেত্রে যদি বাড়ানো সম্ভব হয় কমিশন সিদ্ধান্ত নেবে। এখনো চূড়ান্ত হয়নি। এটাও আমরা ৭ ডিসেম্বরের সভায় ঠিক করব।’

আগামী বছরের রোজার আগে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি আগে থেকেই নিয়ে আসছিল ইসি। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের কথা জানান। সে অনুযায়ী প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মালয়েশিয়ায় আনোয়ারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, শতবর্ষী মাহাথিরের অংশগ্রহণ

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে শনিবার (২৬ জুলাই) ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ ও প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়নে

রাতে কমিটি ঘোষণা, সকালেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ২৮ জনের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা একদিনের মধ্যেই ২৮ জন পদত্যাগ করেছেন। একইসঙ্গে কমিটি অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ

নেত্রকোনায় ভোট কেন্দ্রে আগুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সদর উপজেলায় ভোটকেন্দ্রের একটি বুথ কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার নূরপুর সিধরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের একটি বুথ কক্ষে

একজন জামায়াতপন্থী ব্যবসায়ী গাড়িটি আমাকে দিয়েছেন: হান্নান মাসউদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এবার কার দেয়া গাড়িতে চড়েন সে বিষয়ে মুখ খুললেন। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে

ধর্ষণের বিচারের দাবিতে শাহজাদপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন;

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সারাদেশে নারীদের বিরুদ্ধে সহিংসতা,নিপীড়ন, ধর্ষণ,অনলাইনে ইভটিজিং এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে আজ শাহজাদপুর সরকাির কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন ও

শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় নেসলে কোম্পানির