জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কেন, প্রশ্ন রিজভীর

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কেন? -এমন প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনই আগে হবে। এ ধরনের সিদ্ধান্ত-নির্দেশনা নাকি চলে এসেছে। এটা যারাই বলছে বা যাকে দিয়ে বলাচ্ছে, এতে মধ্যপন্থি রাজনীতি বিপদে পড়তে যাচ্ছে কিনা, এমন একটা শঙ্কা টের পাচ্ছি। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে শবে বরাত উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, কে ক্ষমতায় আসবে, এটা নির্ধারণ করবে জনগণ। জনগণের সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্যই গত ১৭ বছর আন্দোলন–সংগ্রাম হয়েছে।

জনগণের কাছে সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। সুতরাং স্থানীয় নির্বাচন আগে নাকি সংসদ নির্বাচন আগে, এই কথাগুলো আসছে কেন? একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে বিতর্ক করছে উল্লেখ করে তিনি বলেন, তারা বলছে— স্থানীয় নির্বাচন আগে হতে হবে, তার পরে সংসদ নির্বাচন হবে। রাজনৈতিক শক্তিকে খাটো করলে চরমপন্থার উত্থান হতে পারে এমন শঙ্কা প্রকাশ করে বিএনপির এ নেতা বলেন, চরমপন্থা শুধু বাম দিক দিয়ে আসে না, ডান দিক দিয়েও আসে। এটা মাথায় রাখতে হবে। রাজনীতিবিদদের বিশ্বাস না করা অর্থাৎ বিরাজনীতিকরণ। এই বিরাজনীতিকরণ করতে করতে গণতন্ত্রের আজ ভঙ্গুর অবস্থা। এটার মধ্য দিয়েই ফ্যাসিবাদের উত্থান হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর কড়া শুল্কারোপ করতে যাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের পণ্যের ওপর শুল্ক আরোপের পথে হাঁটতে যাচ্ছে বাংলাদেশ। বিশেষ করে ভারত থেকে তুলা ও সুতা আমদানির ক্ষেত্রে শুল্ক বসানোর বিষয়টি

আশ্রয়ণ প্রকল্প: স্বপ্নভঙ্গের ইমারত, দেশজুড়ে দুর্নীতির চিত্র

দরপত্র ছাড়াই কাজ, নিম্নমানের নির্মাণে ঘর হস্তান্তর, ঘুষ-তদবিরে তালিকা, পরিত্যক্ত প্রকল্পে গবাদিপশু পালন নিজস্ব প্রতিবেদক: ভূমিহীন ও গৃহহীনদের মাথার ওপর ছাদ দেওয়ার মহৎ উদ্দেশ্যে গৃহীত

খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর)

শবে বরাতে কি ভাগ্য নির্ধারিত হয়, আলেমদের মতামত

ঠিকানা টিভি ডট প্রেস: শবে বরাত ইসলামি ঐতিহ্যে একটি গুরুত্বপূর্ণ রাত হিসেবে বিবেচিত হয়ে আসছে। হাদিস ও ইসলামি স্কলারদের মতে, এই রাতটি বিশেষ ফজিলতপূর্ণ। তাই

চার দিক থেকে ধাক্কা, অচল রোহিঙ্গা প্রত্যাবাসন

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা প্রত্যাবাসন এখনো বন্ধ্যাই রয়ে গেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত, আন্তর্জাতিক আগ্রহের শৈথিল্য, বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণ এবং কূটনৈতিক প্রচেষ্টার দুর্বলতায় বছর বছর নানা

ইরাকে শপিং মলে ভয়াবহ আগুনে নিহত ৫০, তিন দিনের শোক ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পূর্বাঞ্চলীয় কুট শহরের একটি হাইপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশটির