জাতীয় সংগীত বিকৃত ক‌রে টিকটক, যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামে জাতীয় সংগীত বিকৃত করে টিকটক ভিডিও তৈরি করায় মো. আলম মিয়া নামে যুবলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে নিজ বাড়ি থেকে নাগেশ্বরী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার ও ডিআইও-১ মো. আলমগীর হোসেন।

জানা গেছে, গ্রেপ্তারকৃত মো. আলম মিয়া উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সদস্য ও একই ইউনিয়নের গোপালপুর ঝান্ডারের মোড় এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মো. আলম মিয়া গত ৩/৪ দিন আগে তার টিকটক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন। বাংলাদেশের জাতীয় সংগীতকে ব্যঙ্গ করে ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উসকানি ও কটূক্তিমূলক ভিডিওটি ছড়িয়ে দেওয়ায় নাগেশ্বরী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে মিডিয়া অফিসার ও ডিআইও-১ আলমগীর হোসেন বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সম্পর্কে কটূক্তি ও উসকানিমূলক ভিডিও ছড়িয়ে দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে আসছিল গ্রেপ্তারকৃত আলম মিয়া। তাকে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর শ্রমিকের মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে ভবন নির্মাণের কাজে যুক্ত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহাম্মদ শাহেদ (১৫) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে

কী ঘটে নীল সিনেমার শুটিংয়ে? সেই অভিজ্ঞতা জানালেন এক পরিচালক

ঠিকানা টিভি ডট প্রেস: শরীরে বিশেষ উত্তেজনা পেতে সারা বিশ্বের বহু মানুষ নীলছবি দেখে থাকেন। কিন্তু এই সিনেমাগুলোর শুটিংয়ের নেপথ্যে কী চলে, তা কেউই দেখতে

নিবন্ধন ফিরে পেল জামায়াত

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন আপিল বিভাগ। রবিবার দলটির পক্ষে করা আপিল গ্রহণ করে

ভারত বসে বিশ্ববিদ্যালয় চালাচ্ছেন আওয়ামী লীগ নেতা হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি: নানা অনিয়মের মধ্য দিয়ে দেশের ১১৩তম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়েছিলেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। আওয়মী লীগ আমলে কুষ্টিয়া হাউজিং স্টেটের

খালেদা জিয়ার প্রতি জাতির সম্মান অভূতপূর্ব, আমরা কখনোই ভুলবে না: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি জাতির সম্মান অভূতপূর্ব; আমরা তা কখনোই ভুলবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত

শেখ হাসিনাসহ ২৬১ জন আসামিকে পলাতক দেখিয়ে পত্রিকায় সিআইডির বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক: জয় বাংলা ব্রিগেড’ সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলায় ছাত্র-জনতার অভ্যুত্থানে গুলির নির্দেশদাতা স্বৈরাচার খুনি শেখ হাসিনাসহ ২৬১ জন আসামিকে পলাতক দেখিয়ে বহুল প্রচারিত দুটি জাতীয়