জাতীয় যুব শক্তির কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ৫ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় যুব শক্তির শরীয়তপুর জেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পাঁচজনের পদত্যাগের ঘটনা ঘটেছে।

শনিবার (০৮ নভেম্বর) রাত ৯টার দিকে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন প্রকাশ করা হয়। পরে কয়েক ঘণ্টার ব্যবধানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পৃথক স্ট্যাটাসে একে একে পাঁচজন নেতা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন সদস্য সচিব আমিন মোহাম্মদ জিতু, যুগ্ম আহ্বায়ক (৩) মো. কামাল হোসেন সরল, যুগ্ম সদস্য সচিব সাবরিন ইসলাম, সংগঠক রবিউল হাসান, যুগ্ম সদস্য সচিব (২) রেজাউল করিম আদিব।

জানা গেছে, প্রথমে পদত্যাগ করেন সদ্য ঘোষিত কমিটির সদস্য সচিব আমিন মোহাম্মদ জিতু। তিনি ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অসমর্থতার কথা উল্লেখ করে লিখিত পদত্যাগপত্র ডাকযোগে পাঠানোর কথা জানান। জিতুর পদত্যাগের পরপরই পর্যায়ক্রমে আরও চারজন নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন।

যুগ্ম সদস্য সচিব রেজাউল করিম আদিব তার স্ট্যাটাসে লেখেন, কর্মী সংগঠনকে বড় করে তোলে সম্মান দিয়ে। পদ যদি সেই সম্মান না দেয়, তা ধরে রাখারও প্রয়োজন নেই। তিনি দাবি করেন, তাকে কমিটিতে যুক্ত করা হয়েছে তার অজান্তে।,

যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন সরল অভিযোগ করেন, আগে বৈষম্যবিরোধী আন্দোলনের নড়িয়া কমিটিতে আমাকে আহ্বায়ক করার কথা ছিল। কিন্তু করা হয়নি। এখানেও প্রত্যাশিত পদ দেওয়া হয়নি।

সংগঠক রবিউল হাসান বলেন, জুলাই আন্দোলনে আমরা মাঠে ছিলাম, রক্ত দিয়েছি। যে পদে রাখা হয়েছে, তার চেয়ে ভালো পদ আমি ডিজার্ভ করি।

যুগ্ম সদস্য সচিব সাবরিন ইসলাম জানান, কমিটিতে আমাকে রাখা হয়েছে, এটা পর্যন্ত জানতাম না।

নবগঠিত কমিটির আহ্বায়ক কাওসার মৃধা বলেন, ফেসবুকে পাঁচজনের পদত্যাগের বিষয়টি শুনেছি। তবে এখনো কোনো লিখিত পদত্যাগপত্র পাইনি।

জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম বলেন, পাঁচজন সদস্য পদত্যাগ করেছেন এটা গণমাধ্যম থেকে জানলাম। অফিসিয়ালি এখনো কোনো পদত্যাগপত্র পাইনি। বিষয়টি খতিয়ে দেখা হবে।

দলীয় সূত্র জানিয়েছে, কমিটি ঘোষণার পর থেকেই অসন্তোষ সৃষ্টি হয়েছে। সামনে আরও পদত্যাগের সম্ভাবনা রয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজা যুদ্ধবিরতি: আলোচনায় বসছে ইসরাইল

অনলাইন ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অংশ নিতে কাতারে প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরাইল। শনিবার রাতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে

এবার যে কারনে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে সতর্কতা জারি

অনলাইন ডেস্ক: বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের জন্য তৃতীয় ধাপের (পুনর্বিবেচনা) সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য পার্বত্য চট্টগ্রাম

জকসু নির্বাচনে শিবিরের জয়: অভিনন্দন জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়ে অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৮ জানুয়ারি)

কুমিল্লায় একাধিক গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক

আব্দুল্লাহ আল মানছুর, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা চান্দিনা উপজেলার সিমন্তপুর এলাকায় একাধিক গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী লিটন (৪০) কে আটক করা হয়েছে। বৃহস্পতিবার(৩১ জুলাই) রাতে

‌‘পুশ ইন’ বন্ধে দিল্লিকে আবারও চিঠি দেবে ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক: ভারত বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে মানুষকে ঠেলে পাঠানো (পুশ ইন) অব্যাহত রেখেছে। এটি বন্ধে ভারত সরকারকে বাংলাদেশ আবারও চিঠি দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া আটক

নিজস্ব প্রতিবেদক: বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। রোববার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্র এ তথ্য