জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি পর্যালোচনা করবেন অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে শনিবার (৩০ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, “জাতীয় পার্টি নিষিদ্ধ করার বিষয়ে আইনগত দিক যাচাই করা হবে।” তিনি বলেন, “বিগত সময়ে আওয়ামী লীগের বিতর্কিত নির্বাচন ও জুলাই বিপ্লবের সময় আওয়ামী লীগের দমন-পীড়নে সহযোগিতা করেছে জাতীয় পার্টি। ফলে জাতীয় পার্টি নিষিদ্ধ করার দাবি উঠেছে, তবে এটি আইনগতভাবে যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।”

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, “যদি গণহত্যা, সন্ত্রাস বা ফ্যাসিবাদের কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, তবে জাতীয় পার্টি কেন নিষিদ্ধ হবে না? ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত জাতীয় পার্টি দেশের মানুষের রক্তের সঙ্গে বেইমানি করেছে, তাদের রক্ত নিয়ে খেলেছে।”

এছাড়া নুরুল হক নুরের ওপর হামলা নিয়ে তিনি বলেন, “এটি একেবারে বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি গভীর চক্রান্তের অংশ। এটি অত্যন্ত ন্যক্কারজনক, নিন্দনীয় এবং অপরাধমূলক ঘটনা।” তিনি আরো বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী মব নিয়ন্ত্রণ করতে সক্ষম, তবে যেখানেই মবের মতো ঘটনা ঘটছে তা সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণ করা হচ্ছে। মানুষের মধ্যে ১৭ বছর ধরে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ এসব ঘটনা।”

অ্যাটর্নি জেনারেল দুর্নীতিবাজদের উদ্দেশে বলেন, “দেশ এক নতুন যুগে প্রবেশ করছে। শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমরা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। আমরা দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করতে চাই, এবং তাদের জন্য এ দেশে কোনো জায়গা হবে না।”

এদিনের অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, জেলা বিএনপি সভাপতি আব্দুল মজিদ, জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জের বেলকুচিতে মোঘল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে আয়োজন করা হয় ঈদ উপলক্ষে আনন্দ মিছিল। সেই মিছিলে ছিল হাতি, ঘোড়ার টমটম গাড়ি। নানা সাজে সজ্জিত বিভিন্ন বয়সী

উল্লাপাড়ার শ্যামলী পাড়া থেকে বড়পাঙ্গাসী সড়ক আগাছা ও দখলে বিপর্যস্ত চলাচলে চরম ভোগান্তি

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্যামলী পাড়া থেকে শুরু করে বড়পাঙ্গাসী পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ পাকা সড়কটি বর্তমানে দখল ও অব্যবস্থাপনার কারণে চরমভাবে বিপর্যস্ত। কয়েকটি ইউনিয়নরর

ফিলিস্তিনি শরণার্থীদের ৬০০ ঘরবাড়ি গুঁড়িয়ে দিল ইসরাইল সেনা

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি সেনাবাহিনীর অভিযান টানা ১১৪তম দিনেও অব্যাহত রয়েছে। চলমান এই আগ্রাসনে এ পর্যন্ত ৬০০টি ঘরবাড়ি সম্পূর্ণ

দর্শনা সীমান্তে গোপালগঞ্জের আ.লীগ নেতা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম মুনিরকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট

সিরাজগঞ্জ যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে শিক্ষিত যুবদের কর্মসংস্থানের নতুন দিগন্ত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্প

মুজিবের হাতে বিলুপ্ত, ধ্বংস হাসিনায় হাতে

নিজস্ব প্রতিবেদক: শেখ মুজিব ও তার কন্যা শেখ হাসিনা দুজনের হাতেই পতন ঘটেছে আওয়ামী লীগের। ১৯৭৫ সালে বাকশাল গঠনের মধ্য দিয়ে শেখ মুজিব নিজেই আওয়ামী লীগকে