জাতীয় পার্টি দিয়ে আমাদের কি আসে যায়, দরকার নাই তাদেরকে: হাসিনা

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী- জাহাঙ্গীর কবির নানকর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি রেকর্ড ফাঁস হয়েছে। ধারণা করা হচ্ছে রেকর্ডটি গতবছরের জুলাই আন্দোলনের সময়কার।,

সোমবার সেই রেকর্ডটি সংবাদিক জুলকারনাইন সায়ের নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। ৫ মিনিট ২৬ সেকেন্ডের অডিওটিতে মোহাম্মদুর ছাত্র আন্দোলন দমানোর প্রসঙ্গে জাহাঙ্গীর কবির নানককে জাতীয় পার্টিকে জিন্দা লাশ হিসেবে অবহিত করেন শেখ হাসিনা ।

সেই ফোনালাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা। অপর পাশ থেকে জাহাঙ্গীর কবির নানক বলেন, জি বলব। তারপর শেখ হাসিনা জিজ্ঞেস করেন, মোহাম্মদপুরের বিহারী পট্টির তাদের ভূমিকা কী? তখন নানক বলেন, ওদের ভূমিকা ভালো, আপা। শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা, কালপ্রিট, জাতীয় পার্টির। ও সঙ্গে কয়েকটা ছেলে আছে। ও তো এই এলাকার কাউন্সিলর, ওর কাছ থেকে বেনেফিট নেয়। এই গুটি কয়েক ছেলে, এই ১৫-২০টা ছেলে, ওরা সব আমাদের পক্ষে ছিল। যদি আমরা সেন্টকে ধরি তাহলে তো জাতীয় পার্টি চ্যাতবে।

তখন হাসিনা বলেন, জাতীয় পার্টি দিয়ে আমাদের কি আসে যায়। দরকার নাই আমাদের জাতীয় পার্টির। জাতীয় পার্টি হইলো জিন্দা লাশ। এর আগে গতকাল রোববার হাসিনা-ইনুর কথোপকথন ফাঁস করেন সংবাদিক জুলকারনাইন সায়ের। কথোপকথনে আন্দোলনকারীদের দমাতে আকাশ থেকে হেলিকপ্টারে গুলি করার পাশাপাশি ছত্রীসেনা নামানোর কথা বলেছিলেন শেখ হাসিনা।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: দেশের উদ্ভূত পরিস্থিতির মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের মতো আলোচনায় বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। রবিবার বিকেল ৫টা ৫০ মিনিটে

জামায়াতে যোগ দিলেন বিএনপির ২৪ নেতাকর্মী

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলার ৯নং চন্দ্রকোনা ইউনিয়নে বিএনপি থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির

কানাডায় মার্কিন দূতাবাস লক্ষ্য করে গুলি, তদন্ত শুরু

অনলাইন ডেস্ক: কানাডার টরন্টো শহরে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে সংঘটিত এ ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এ

পিলখানা হত্যাকাণ্ড ভিন্ন খাতে নিতেই নাটক সাজান তাপস

নিজস্ব প্রতিবেদক: পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের পর দেশের সেনাবাহিনীতে যে আতঙ্ক, অস্থিরতা ও অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছিল, তার সুযোগ নেওয়া হয় রাজনৈতিকভাবে। যেসব সেনা অফিসার সৎ, দেশপ্রেমিক

আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল

নিজস্ব প্রতিবেদক: কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে আটকে গেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার প্রক্রিয়া। তাকে বহন করার জন্য কাতারের আমিরের পক্ষ

জবি ছাত্রদল নেতা খুন: এখনো মামলা হয়নি, থানায় অপেক্ষায় স্বজনরা

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার আরমানিটোলায় একটি বাসায় টিউশনিতে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদের সভাপতি জোবায়েদ হোসাইন খুনের ১৬