জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ

ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব বিবরণীর তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। সেই সঙ্গে জাপা চেয়ারম্যান ও তার স্ত্রীর ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর স্থগিত করা হয়েছে। রোববার (২৩ মার্চ) এ বিষয়ে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠিয়েছে সিআইসি।

জিএম কাদের ছাড়াও তার স্ত্রী শরীফা কাদের, মেয়ে ইসরাত জাহান কাদের ও অভিনেতা মাহফুজ আহমেদের হিসাব বিবরণীর তথ্য চেয়ে এই চিঠি দেয়া হয়েছে। চিঠিতে তাদের একক বা যৌথ নামে অথবা মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে যেকোনো মেয়াদি আমানত হিসাব (এফডিআর ও এসটিডি হিসাবসহ যেকোনো ধরনের বা নামের মেয়াদি আমানত হিসাব) ছাড়াও সঞ্চয়ী ও চলতি হিসাবসহ সব ধরনের হিসাব, লকার বা ভল্ট, ঋণ হিসাব ইত্যাদি থাকলে চিঠি পাওয়ার ৭ দিনের মধ্যে ওইসব হিসাবের ২০১৭ সালের ১ জুলাই থেকে হালনাগাদ তথ্য পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।’

চিঠিতে আরও বলা হয়েছে, উপযুক্ত কারণ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে তথ্যাবলী সরবরাহ করা না হলে এবং উপর্যুক্ত চাহিদা মোতাবেক তথ্য সরবরাহে অস্বীকৃতি বা ব্যর্থতার ক্ষেত্রে আয়কর আইন, ২০২৩ অনুযায়ী এককালীন ৫০ হাজার টাকা এবং পরবর্তীতে প্রতিদিনের জন্য ৫০০ টাকা হারে জরিমানা আরোপ করা হবে।

এদিকে অপর একটি চিঠিতে বলা হয়েছে, জিএম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের নামে যেকোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের (লিমিটেড কোম্পানি ব্যতীত) বিভিন্ন শাখায় পরিচালিত সব হিসাবের অর্থ উত্তোলন বা স্থানান্তর স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো। স্থগিতাদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করে এ সংক্রান্ত একটি পরিপালন প্রতিবেদন (হিসাবগুলোর সর্বশেষ স্থিতি উল্লেখসহ) জরুরি ভিত্তিতে পাঠানোর জন্যও অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেশে ফিরেই সাদ্দাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: দেশে ফিরেই গ্রেপ্তার হলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন। সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন তিনি। মঙ্গলবার (২৮

ইটনা হাওর থেকে কোটি টাকার মাছ লুটের অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা হাওরে জলমহাল থেকে দুর্বৃত্তরা প্রায় কোটি টাকার মাছ লুট করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ইটনা উপজেলার ধনপুর

এনায়েতপুরে শ্রমিক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের এনায়েতপুরে শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আলহেরা মার্কেট সংলগ্ন চত্বরে এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে শ্রমিকদের মিলন মেলা উৎসবে

রাজধানীতে কোরবানি দিতে গিয়ে ৭৭ জন আহত

ঠিকানা ডেস্ক: ঈদুল আজহার প্রথম দিনে রাজধানীসহ আশপাশের এলাকায় পশু কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ৭৭ জন আহত হয়েছেন । শনিবার (০৭ জুন)

উত্তর কোরিয়ার বিরুদ্ধে শক্তি প্রদর্শন দক্ষিণ কোরিয়া-জাপান-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া

অনলাইন ডেস্ক: মার্কিন বি-৫২ এইচ কৌশলগত বোমারু বিমান ও যুদ্ধবিমানের যৌথ মহড়া দিয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র। শুক্রবার (১১ জুলাই) আন্তর্জাতিক সমুদ্রসীমায় এ মহড়া

ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) রাত ১০টার পর উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর