জাতীয় নির্বাচনে ভোট দিতে ২ লাখ ৩৫ হাজার প্রবাসীর কাছে ব্যালট প্রেরণ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে গত সাত দিনে বিশ্বের বিভিন্ন দেশে ২ লাখ ৩৫ হাজার ৭৮৭ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।,

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এবং গত ছয়দিনে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী ভোটারের কাছে এই পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রবাসী ভোটার নিবন্ধনের বিষয়ে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান।

তিনি বলেন, দেশের মধ্যে ইন-কান্ট্রি পোস্টাল ভোটের নিবন্ধনের সংখ্যা বাড়বে। আমরা আশা করি, দেশের মধ্যে সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ ও আইনি হেফাজতে থাকা ভোটারদের নিবন্ধনের এই সংখ্যা ১০ লাখ হতে পারে। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন ৬ লাখের বেশি হতে পারে।

ইসি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে ১০ হাজার ৯৯৯টি, যুক্তরাজ্যে ৩ হাজার ৫০০টি, কুয়েতে ৯০০টি, সৌদি আরবে ১৭ হাজার ৫০০টি পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে। সব মিলিয়ে গত সাতদিনে মোট ২ লাখ ৩৫ হাজার ৭৮৭টি পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ইসির ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ৭ লাখ ৩৮ হাজার ৭৯ জন ভোটার নিবন্ধন করেছেন।

প্রবাসী ভোটারদের মধ্যে সর্বাধিক ১ লাখ ৫৫ হাজার ৬৯২ জন ভোটার নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে। অন্যদিকে দেশের মধ্যে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে ২ লাখ ৩ হাজার ৯৯২ জন ভোটার নিবন্ধন করেছেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজশাহীতে সিজিএস’র আয়োজনে ফ্যাক্ট-চেকিং কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে সাংবাদিকদের তথ্য যাচাই ও ভুয়া তথ্য প্রতিরোধে দক্ষতা বাড়াতে ফ্যাক্ট-চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জানুয়ারি) নগরীর একটি আভিজাত্য হোটেলে

প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট

ভারতে বিতর্কের মুখে রবীন্দ্রনাথের লেখা জাতীয় সংগীত

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস (টিএমসি) ও বিজেপির মধ্যে। বিষয়টি এবার রাজনীতির বাইরে গিয়ে ছুঁয়েছে জাতীয় সংগীত নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের

রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ালেন তৃণমূলের কর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের মালদহের চাঁচলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তৃণমূলের এক ছাত্রনেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরআগে

কুরআনের পাঠশালা থেকে সর্বোচ্চ নেতৃত্বে, রণক্ষেত্রে সমাপ্তি খামেনেয়ি অধ্যায়

অনলাইন ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। রোববার (১ মার্চ) ভোরে

ট্রেনে ঈদের টিকিট বিক্রি শুরু হচ্ছে ২১ মে, চলবে ১০টি বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদক: সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ট্রেনের সব টিকিট অনলাইনে দেয়া হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সকল আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল