জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে, আলোচনার কোনো সুযোগ নেই : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণভোট বিষয়ে বিএনপির অবস্থান একেবারেই স্পষ্ট- জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হতে হবে। এ বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ কথা বলেন তিনি। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।,

আমীর খসরু বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুযোগ নেই। গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে নতুন করে আলোচনারও সুযোগ নেই। একই দিনে ভোট হবে। এতে বিএনপির অবস্থান পরিবর্তন হবে না। ঐকমত্যের বাইরে কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন কমিশনকে কার্যকর করা এবং দলীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।

তিনি আরও বলেন, জনগণের দীর্ঘদিনের দাবি- তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এই ব্যবস্থায় ভোট আয়োজন সম্ভব কিনা, সে বিষয়েও আলোচনা হয়েছে। আমীর খসরু বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু সদস্য বিতর্কিত হয়ে পড়ায় তত্ত্বাবধায়ক সরকারের আদলে নির্বাচনের বিষয়টি আলোচনায় এসেছে। নির্বাচন কমিশনকে কার্যকরভাবে পরিচালনা করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের ধারণাটিই এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বিষয়ে প্রশ্ন করা হলে আমীর খসরু বলেন, এটা এখন একেবারেই পরিষ্কার- তিনি খুব অল্প সময়ের মধ্যেই দেশে ফিরবেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিলেটকে বিদায় করে শেষ চারে বরিশাল 

স্পোর্টস ডেস্ক: ঢাকায় বিপিএলের দ্বিতীয় পর্বের প্রথম দিনই সুপার ফোর নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে তামিম ইকবালের দল। বরিশালের শেষ

কানাডায় মার্কিন দূতাবাস লক্ষ্য করে গুলি, তদন্ত শুরু

অনলাইন ডেস্ক: কানাডার টরন্টো শহরে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে সংঘটিত এ ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এ

সিরাজগঞ্জে ৮ পুলিশ সদস্যকে এএসআই (নিঃ) পদে র‍্যাংক ব্যাজ প্রদান

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ জেলা পুলিশের নায়েক ও কনস্টেবল পদ থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৮ জন পুলিশ সদস্যকে এএসআই (নিঃ) পদে র‍্যাংক ব্যাজ প্রদান করা হয়েছে। শনিবার (১৮

জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলে

ঠিকানা ডেস্ক: আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার সন্ধ্যা সাতটায়

মৌ-খামারে ভাগ্য বদলে গেছে 

নিজস্ব প্রতিবেদক: উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের খাদুলী গ্রামের মোঃ তফাজ্জল এর ছেলে ওমর আকন্দ ২০২০ সালে প্রথম পরীক্ষামূলকভাবে বাড়ির আঙ্গিনায় ১৩টি মৌমাছির বক্স নিয়ে মৌচাষ শুরু

১৬ বছর পর উন্মুক্তভাবে মাতৃভাষা দিবস পালন করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি

সিরাজগঞ্জ প্রতিনিধি: শুক্রবার (২১ ফেব্রুয়ারি), দিবসটি উপলক্ষ্যে এই বছর বিএনপি নেতাকর্মীরা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশনে জড়ো হয়। এরপর বিএনপির স্থায়ী কমিটির