জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে: ড. মাসুদ

নিজস্ব প্রতিবেদক: “২০০৬ সালে খুনি হাসিনার নির্দেশে আওয়ামী লীগ বৈঠা হাতে নিয়ে জামায়াতে ইসলামী’র শতাধিক নেতা-কর্মীকে নির্মমভাবে হত্যা করেছিল। সেই সময়ের ভয়াবহ তাণ্ডব আজও জাতি ভুলে যায়নি। আমরা সেই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাই। যারা এ ঘটনায় জড়িত ছিল, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।”

আওয়ামী লীগের ‘লাঠি-বৈঠা তাণ্ডবে’ নিহতদের বিচার দাবিতে আজ বুধবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে পটুয়াখালীর বাউফলে উপজেলা জামায়াতের উদ্যোগে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।

ড. মাসুদ আরও বলেন, “আমরা আশা করি, বাংলাদেশে জাতীয় জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান এবং জাতীয় নির্বাচনের আগে জনগণের মতামতের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে অবশ্যই গণভোট নিশ্চিত করতে হবে। গণভোট ছাড়া বাংলাদেশের মানুষ জাতীয় নির্বাচন মানবে না। যারা গণভোট মানবে না, তারা গণশত্রুতে পরিণত হবে।”

তিনি আরও বলেন, “আমাদের মা-বোনদের ওপর যারা হামলা করছেন, তাদের সতর্ক করে বলতে চাই— যদি আপনারা না শোধরান, তাহলে আমরা কেন্দ্রীয় নির্দেশের অপেক্ষায় থাকব না; কঠোর হাতে প্রতিহত করব, ইনশাআল্লাহ। আপনারা আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। মনে রাখবেন, আমাদের মা-বোনদের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।”

সমাবেশ শেষে ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাগজীরপুল এলাকায় গিয়ে শেষ হয়।,

বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামী বাউফল উপজেলা আমির মাওলানা মো. ইসহাক, সেক্রেটারি অধ্যাপক খালেদুর রহমান, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার রেদোয়ান উল্লাহ, ছাত্রশিবির সভাপতি লিমন, সেক্রেটারি আরিফুর রহমানসহ সহস্রাধিক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেপ্তার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুরে জর্ডান প্রবাসী এক নারীর মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় মূল হোতাসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রায়গঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। টেকসই উন্নয়ন, লক্ষ্য অর্জন এবং ভবিষ্যতের দিকনির্দেশনা” এই প্রতিপাদ্যকে

সিরাজগঞ্জের ছয় আসনে বিএনপি–জামায়াত মুখোমুখি

সিরাজগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর জেলার প্রতিটি আসনেই দুই দলের প্রার্থীদের সক্রিয় প্রচারণা; বিএনপির অভ্যন্তরীণ কোন্দল একাধিক আসনে প্রভাব ফেলতে পারে। সিরাজগঞ্জের

এফডিআই প্রবাহ কমেছে ২৯%, মূলধনি যন্ত্র আমদানি হ্রাস ২৬%

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই–এপ্রিল) দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) নিট প্রবাহ কমেছে প্রায় ২৯ শতাংশ। একই সময়ে মূলধনি যন্ত্র আমদানিও

কেরানীগঞ্জে বাড়িতে গিয়ে প্রাইভেট পড়ানোর সময় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করল স্কুলশিক্ষক!

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জে কদমতলীর গোলচত্বর এলাকায় এলিগেন্ট স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ

ছয় স্তরের নিরাপত্তায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ছয় স্তরের নিরাপত্তার চাদর দিয়ে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় থাকবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হযরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনশ ফিট রোডে (৩৬