জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক: পাবনার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ‍্যুৎ সঞ্চালন লাইন জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনের সাথে সংযুক্ত হয়েছে।’

সোমবার (২ জুন) বিকালে রূপপুর-গোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন সফলভাবে চালুর মধ‍্য দিয়ে এই সঞ্চালন লাইন সংযুক্তের কাজ সম্পন্ন হয়। এর মাধ্যমে পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ বাংলাদেশের জাতীয় বিদ্যুৎ গ্রিডে সঞ্চালনের লক্ষ্যমাত্রা অর্জন করলো।

জানা গেছে, রূপপুর পারমাণবিক প্রকল্পের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালনের জন্য ৪০০ কেভির চারটি এবং ২৩০ কেভির চারটি মোট আটটি লাইনের প্রকল্প হাতে নেয়া হয়। ৪০০ কেভির সঞ্চালন লাইনগুলো হলো- রূপপুর-বগুড়া, রূপপুর-গোপালগঞ্জ এবং ডাবল সার্কিটের রূপপুর-আমিনবাজার-কালিয়াকৈর। ২৩০ কেভির লাইনগুলো হলো- রূপপুর-বাঘাবাড়ি ডাবল কেভি এবং রূপপুর-ধামরাই ডাবল কেভির সঞ্চালন লাইন।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) ঈশ্বরদী দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. এনায়েত করিম জানান, রূপপুর-গোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন সফলভাবে সংযুক্তের মধ্য দিয়ে পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালনের লক্ষমাত্রা অর্জিত হলো। রূপপুর-গোপালগঞ্জ ৪০০ কেভি লাইনের দৈর্ঘ্য ১৫৮ কিলোমিটার (প্রায়) ও টাওয়ার সংখ্যা ৪১৪টি।

ফিজিক্যাল স্টার্টআপ এর আগে আরও দুটি হাই-ভোল্টেজ লাইন প্রস্তুত করা হয়। ২০২২ সালের ৩০ জুন রূপপুর-বাঘাবাড়ি ২৩০ কেভির ডাবল সঞ্চালন লাইন এবং ২০২৪ সালের ৩০ এপ্রিল রূপপুর-বগুড়া ৪০০ কেভি সঞ্চালন লাইন চালু হয়।

রূপপুর-গোপালগঞ্জ লাইন চালুর মধ্য দিয়ে মোট চারটি লাইন প্রস্ততের কাজ হলো, প্রতিটির সঞ্চালন সক্ষমতা ২ হাজার মেগাওয়াট। ৪০০ কেভির ডাবল সার্কিটের রূপপুর-আমিনবাজার-কালিয়াকৈর সঞ্চালন লাইন এবং ২৩০ কেভির ডাবল ডাবল সার্কিটের রূপপুর-ধামরাই সঞ্চালন লাইনের কাজ আগামী বছরে সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রকৌশলী মো. এনায়েত করিম।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নভেম্বরে কার্যক্রম শুরু করছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’

নিজস্ব প্রতিবেদক: পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে গঠিত নতুন রাষ্ট্রায়ত্ত শরিয়াহভিত্তিক ব্যাংকে প্রাথমিকভাবে দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন আমানতকারীরা দেশের পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত

আ. লীগ এবং ভারতীয় মিডিয়া প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ ও ভারতীয় মিডিয়া প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির

ব্রাহ্মণবাড়িয়ায় টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ১৭ কিশোর

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকছিনা গ্রামে টানা ৪১ দিন তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ১৭ কিশোরকে বাইসাইকেল

বরিশালে সাংবাদিক মাসুদ রানার বাসা-বাড়িতে হামলা ভাঙচুর।।

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলা দক্ষিণের কৃষক দলের আহ্বায়ক মহসিনের নেতৃত্বে গতকাল (বৃহস্পতিবার ৩ রা এপ্রিল,২০২৫ইং) রাত নয়টার দিকে নিউনেশন পত্রিকার প্রতিনিধি ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ

সিরাজগঞ্জে ধর্ষণের জরিমানার টাকা আত্মসাতের অভিযোগ আ.লীগ ও বিএনপি নেতার বিরুদ্ধে 

সিরাজগঞ্জ প্রতিনিধি: ধর্ষণের শিকার এক দরিদ্র অসহায় নারীর শালিসের জরিমানার টাকা যৌথভাবে আত্মসাতের অভিযোগ উঠেছে সেলিম মন্ডল নামের এক আ:লীগ নেতা ও আজমত প্রামাণিক নামের

সিরাজগঞ্জে নারীদের অগ্রযাত্রায় বাধা নয়, শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নারীদের এগিয়ে যাওয়ার পথে জামায়াত কোনো বাধা হবে না। বরং নারীদের জন্য শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা