জাতিসংঘে ইরানের নিষেধাজ্ঞা বহাল

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহারের প্রস্তাব নাকচ করেছে। শুক্রবার অনুষ্ঠিত ভোটাভুটিতে ৪-৯ ভোটে প্রস্তাবটি খারিজ হয়। এর ফলে তেহরানের বিরুদ্ধে বিদ্যমান অর্থনৈতিক চাপ বহাল থাকছে।

ভোটাভুটিতে রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে ভোট দিলেও নয়টি দেশ বিপক্ষে মত দেয় এবং দুটি দেশ বিরত থাকে। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে নতুন কোনো সমঝোতা না হলে ইউরোপীয় নিষেধাজ্ঞাও কার্যকর হবে।

প্রক্রিয়াটি শুরু হয়েছিল আগস্টের শেষ দিকে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির উদ্যোগে। ‘ই-থ্রি’ দেশগুলো স্পষ্ট করে জানায়, তেহরান তাদের শর্ত পূরণ না করলে নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে।

জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি পরিষদের সিদ্ধান্তকে ‘তড়িঘড়ি, অপ্রয়োজনীয় ও বেআইনি’ বলে আখ্যা দিয়েছেন। তিনি জানান, ইরান এ বিষয়ে কোনো বাধ্যবাধকতা স্বীকার করে না।

ইরাভানির অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষায়, নিরাপত্তা পরিষদ সংলাপ ও ঐকমত্যের সুযোগ নষ্ট করেছে এবং এ পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও পরিষদের বিশ্বাসযোগ্যতার ওপর আঘাত হেনেছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রেম করে স্কুল ছাত্রীকে বিয়ে, স্ত্রীকে হত্যার পর স্বামী লাপাত্তা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে মারিয়া খাতুন নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যার পর স্বামী মুস্তাফিজুর রহমান নয়ন পালিয়েছে।

কুষ্টিয়ায় জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে নৈশপ্রহরী আলম হোসেনের (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে দরজা ভেঙে তার

যমুনা উপজেলা গঠনের দাবিতে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

আবদুল জলিল: কাজিপুর সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার চরাঞ্চলে অবস্থিত ছয়টি ইউনিয়নের দেড় লাখ মানুষ পৃথক “যমুনা উপজেলা” গঠনের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

তথ্য সরবরাহ না করায় সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ

নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট গুলি করার আদেশ দেন, সেই তথ্য সরবরাহ না করায় জেলা প্রশাসককে (ডিসি) কারণ দর্শানোর

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মর্মান্তিক মাইন বিস্ফোরণের ঘটনায় মোঃ হোসেন (৩৩) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৩ জুলাই) বেলা

সন্তানদের ব্যবহার করে ভিউ ব্যবসা, ‘ক্রিম আপা’ গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: সাভারের আশুলিয়ার আলোচিত শারমিন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ পেতে সন্তানকে ক্যামেরার সামনে এনে নিষ্ঠুর আচরণ করার মামলায় গ্রেপ্তার করেছে