জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়—এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। জাতিসংঘে দেওয়া আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না বলে মনে করছে অন্তর্বর্তী সরকার।,

বৃহস্পতিবার (৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আওয়ামী লীগের দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে এমন অভিমত ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তৌহিদ হোসেন বলেন, জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠি দিয়ে কোনো কাজ হবে না। গত শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়— এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। দলের পক্ষে চিঠিটি পাঠিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চিঠিতে বলা হয়, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচন‌ী সহযোগিতা স্থগিত, সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং যেকোনো নির্বাচন‌ী সম্পৃক্ততার মূলভিত্তি হিসেবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি। আর বাংলাদেশে ইউএনডিপির নির্বাচন‌ী সহযোগিতা, ব্যালট প্রজেক্ট এবং আসন্ন নির্বাচনের বিষয়ে সংস্থার প্রাতিষ্ঠানিক সহায়তার বিষয়ে আমরা গুরুতর উদ্বেগ প্রকাশ করছি, যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলকও নয়, বিশ্বাসযোগ্যও নয়।

এই ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের মূলনীতি এবং অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শুক্রবার আসছে ছাত্রদের আরও এক রাজনৈতিক দল

অনলাইন ডেস্ক: ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) নামে ছাত্রদের নতুন একটি রাজনৈতিক দল শুক্রবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। কেন্দ্রীয় শহীদ মিনারে জুমা’র নামাজের পর থেকে

সিরাজগঞ্জে নতুন কমিটির দাবীতে ২৪ঘন্টার আল্টিমেটাম

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া কমিটিতে স্থান না দেওয়ার অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে চলাচল ও ভোগান্তীরোধে

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: গণভোট অধ্যাদেশ-২০২৫-এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এই আদেশ অনুমোদিত হয়। উপদেষ্টা পরিষদের এই

আইন সবার জন্যে সমান কিন্তু গরীবদের ভাগে বেশি – সুমাইয়া সুমি

রিক্সা ওয়ালাদের অপরাধ ছিল তাদের কারো মুখেই মাস্ক ছিল না। তাই সবার রিক্সা মাধবদী এসপি স্কুলের ভিতরের মাঠে আটকে রেখেছেন আমাদের মাধবদীর থানার নতুন ওসি

চার মাসেই ক্ষমতাচ্যুত পেরুর প্রেসিডেন্ট!

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ পেরু আবারও রাজনৈতিক ভূমিকম্পের মুখে। ক্ষমতা গ্রহণের মাত্র চার মাসের মাথায় অভিশংসনের মাধ্যমে অপসারিত হয়েছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হোসে জেরি।, চীনা

যুবলীগ নেতার বাড়িতে ভাঙচুর-ককটেল হামলা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ হাসান বিপ্লবের বাসায় ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া বাড়িতে ককটেল