জাতির নিরাপত্তার স্বার্থে আপাতত আ.লীগের কার্যক্রম স্থগিত আছে: ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট: দেশ ও জাতির নিরাপত্তার স্বার্থে আপাতত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত এটি থাকবে।

বুধবার (১১ জুন) সফরের দ্বিতীয় দিনে লন্ডনের প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের মূল হল কক্ষে আয়োজিত সংলাপে এসব কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, ‘৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর মানুষ উৎসব করেছে।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গে প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, এটি বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকবে। বিচার কার্যক্রম নির্বাচিত সরকারের সময়ও চলতে পারে, এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, বিচারের দায়িত্ব জনগণই অন্তর্বর্তী সরকারকে দিয়েছে।

সংলাপে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস।

আমাদের ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে ১৭ বছর পর। এটি সত্যিকারের নির্বাচন করা হবে। কেবল একটি নতুন সরকার নির্বাচনের জন্য রক্ত দেননি তরুণরা, নতুন বাংলাদেশ তৈরি করার জন্য সংস্কার কমিশন তৈরি করেছি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‌‘প্রতিটি প্রতিষ্ঠানের জন্য কমিশন তৈরি করেছি যেমন নির্বাচন, সংবিধান, সিভিল সার্ভিস নিয়েও। আমরা সুপারিশের দিকে তাকিয়ে আছি, আমাদের কাজ হলও সকল দলের সাথে ঐকমত্য তৈরি করা।’

আমরা জুলাই মাস আসার জন্য অপেক্ষা করছি। কারণ, এ সনদটি জাতির সামনে জুলাই সনদ হিসেবে উপস্থাপন করা হবে।

এর আগে সফরের দ্বিতীয় দিনে লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

সফরের দ্বিতীয় দিনজুড়ে রয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক, নীতি সংলাপ ও এক রাজকীয় অনুষ্ঠানে অংশগ্রহণের কর্মসূচি তার। এরপর সকাল ১০টা ১৫ মিনিটে অধ্যাপক ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লন্ডনের প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের এশিয়া-প্যাসিফিক প্রোগ্রামের পরিচালক বেন ব্ল্যান্ড এবং দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক ড. চিয়েটিজ বাজপাই। সকাল ১১টায় অধ্যাপক ইউনূস চ্যাথাম হাউসে মূল বক্তা হিসেবে অংশ নেন এক নীতি সংলাপে। চ্যাথাম হাউসের মূল হল কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ব্রিটিশ ও আন্তর্জাতিক কূটনীতিক, গবেষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংলাপ শেষে দুপুর ১২টা ৪০ মিনিটে তার সম্মানে ম্যালকম রুমে একটি অভ্যর্থনার আয়োজন করবে চ্যাথাম হাউস। দিনের শেষ ভাগে, সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত অধ্যাপক ইউনূস অংশ নেবেন সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক রাজকীয় নৈশভোজে। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের দ্য কিংস ফাউন্ডেশন-এর ৩৫ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে রাজা চার্লস নিজেও উপস্থিত থাকবেন। সেখানে অধ্যাপক ইউনূসের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, অধ্যাপক ইউনূস ও রাজা চার্লস (তৎকালীন প্রিন্স চার্লস) এর আগেও একাধিকবার সামাজিক ব্যবসা, টেকসই উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে একসঙ্গে কাজ করেছেন। উভয়েই জলবায়ু সঙ্কট ও দারিদ্র্য বিমোচন নিয়ে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক এবং জনগণের মধ্যে বন্ধন আরও দৃঢ় হবে বলে সংশ্লিষ্ট মহলের আশা। বর্তমানে সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন ড. ইউনূস।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শক্তভাবে ভোটকেন্দ্রের পাহারায় থাকতে হবে: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট: জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শক্তভাবে ভোটকেন্দ্রের পাহারায় থাকতে হবে। কেউ ভোট ডাকাতি করতে এলে তাদের প্রতিহত করতে হবে। শুক্রবার (১০

ঢাকা-১০ আসনের সাবেক এমপি শফিউল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১০ আসনের সাবেক এমপি ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর রোডের

তোফায়েল আহমেদের মৃত্যুর খবরের গুঞ্জন, যা জানা গেলো

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ, সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ সুস্থ আছেন। সোমবার (১৪ এপ্রিল) রাতে হঠাৎ করে ওঠা তার মৃত্যুর

ফেসবুক-ইনস্টাগ্রামের যে সুবিধা মিলবে হোয়াটসঅ্যাপে

ঠিকানা টিভি ডট প্রেস: ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যোগ করার সুযোগ চালু করবে প্রতিষ্ঠাতা মেটা। এর ফলে ফেসবুক ও ইনস্টাগ্রামের কিছু সুবিধা পাওয়া

রাজশাহীতে চায়না নববর্ষ উদযাপন করলো আদিবাসী সম্প্রদায় 

নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী নাচ গানের মধ্য দিয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কান্তপাশার গ্রামে চায়না নববর্ষ পালন করা হয়েছে। আজ সকালে এই আয়োজনে আদিবাসী পল্লীর নারী পুরুষ

হাদির খুনিকে পালানোর ব্যবস্থা করেন যুবলীগ নেতা বাপ্পী, সহযোগিতা করেন ভগ্নিপতি

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে গুলির পরপরই খুনিদের নিরাপদে সীমান্ত পার করে দেওয়ার একটি সুপরিকল্পিত নেটওয়ার্কের তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্তে