জাতিকে অস্থিরতার মধ্যে না রেখে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক: জাতিকে অস্থিরতার মধ্যে না রেখে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার লাকশাম পৌর স্টেডিয়ামে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘অন্যান্য রাজনৈতিক দলকে অনুরোধ করবো, এমন কোনো কথাবার্তা বলবেন না যাতে জাতির ঐক্য বিনষ্ট হয়। আমরা রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীল দলের মতো কাজ করতে চাই।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা ১৫ বছরে এদেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। আমাদের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমাদের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমাদের প্রশাসনকেও ধ্বংস করে দিয়ে গেছে। বিগত তিনটা নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান স্লোগান দিয়েছেন টেক ব্যাক বাংলাদেশ। আরেকটা স্লোগান দিয়েছেন ফয়সালা হবে রাজপথে। এখন ফয়সালা কোথায় হয়েছে? রাজপথে হয়েছে। ছাত্র-জনতার পদভারে তারা পালিয়ে গেলো।’

বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালামের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী প্রমুখ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মোহনপুরের মৌগাছিতে এমপি পদপ্রার্থী রায়হানের লিফলেট বিতরণ

মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহী: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে প্রচারের উদ্দেশ্যে মোহনপুর উপজেলার মৌগাছি বাজারে লিফলেট

ড. ইউনূসের সাক্ষাৎ চেয়ে টিউলিপের চিঠি, সাড়া মেলেনি

অনলাইন ডেস্ক: নোবেলজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক একটি চিঠি দিলেও তাতে সাড়া মেলেনি। ঢাকা

জামায়াত আমিরের হার্টে ৪ ব্লক, শনিবার বাইপাস সার্জারি

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি শনিবার (২ আগস্ট) সকাল ৭টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সম্পন্ন হবে। দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ

তাড়াশে জাতীয় ইমাম সমাবেশ অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে শান্তি শৃঙ্খলা বজায়, সামাজিক অবক্ষয় রোধ ও আধুনিক উপজেলা বিনির্মাণে ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রয়ারী ) সকালে উপজেলা

টাঙ্গাইলে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে কফিন মিছিল 

জহরুল ইসলাম স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে কফিন মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)

প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন: গোলাম পরওয়ার

ডেস্ক রিপোর্ট: দেশ ও জাতির কল্যাণে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া