জাজিরায় ৫ কেজি গাঁজা সহ মাদক কারবারী আটক

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মো. চান মিয়া (৪০) নামে এক মাদক কারবারীকেন ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩) সকালে জাজিরা থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে শুক্রবার রাতে উপজেলার ডুবিসায়বর কাজিরহাট এলাকা থেকে ওই মাদক কারবারীকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত চান মিয়া উপজেলার মৃত ইসমাইলের ছেলে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চান মিয়া এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে

জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস সালামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ডুবিসায়বর কাজিরহাট এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ চান মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে শনিবার আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

জাজিরা থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযানের অংশ হিসেবে চান মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হচ্ছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপি নেতা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শারীরিক অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা

সলঙ্গায় রাস্তা বন্ধ করে বাঁশ দিয়ে বেড়া নির্মাণ, অবরুদ্ধ দুটি পরিবার

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় দুইটি পরিবারে চলাচলের রাস্তা বন্ধ করে বাঁশ দিয়ে বেড়া নির্মাণ করেছে প্রতিপক্ষ হনিফ গ্যাংয়ের সদস্যরা। এতে ভুক্তভোগী দুইটি পরিবার তিনদিন দরে

দুই গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা রায়গঞ্জে বালি বিক্রিতে বাধা, ক্রেতাদের প্রতিবাদ সভা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর টেন্ডারকৃত বালি ক্রয় করায় স্থানীয় প্রভাবশালী একটি মহল বিক্রি করায় বাধা প্রদান করে। এরই প্রতিবাদে বালি ক্রয়কারীরা সোমবার

সিরাজগঞ্জে জাপানি কোম্পানির মালামাল চুরির প্রতিবাদে সিকিউরিটি কর্মীকে কুপিয়ে জখম

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে জাপানি কোম্পানি আইএইচআই’র প্রকল্প এলাকা থেকে দীর্ঘদিন ধরে মালামাল চুরির ঘটনা ঘটছে। এসব অনিয়মে বাধা দেওয়ায় সিকিউরিটি সুপারভাইজার মাসুদ রানা (৩১)

আ.লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১২ সুপারিশ ৬ মানবাধিকার সংস্থার

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১২টি সুপারিশ আমলে নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি যৌথভাবে খোলাচিঠি দিয়েছে ৬টি আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা।

চাল কাকপক্ষীতে খেয়ে ফেলেছে, বললেন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে অতি দরিদ্র নারীদের জন্য বরাদ্দকৃত ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ৬৬০ কেজি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলার কেশবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান