জাজিরায় সহকারী কমিশনারের বিরুদ্ধে ঘুষ ও অর্থ আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের বিরুদ্ধে এক শিক্ষকের কাছ থেকে এক লাখ টাকা ঘুষ দাবি ও ৮০ হাজার টাকা গ্রহণের অভিযোগ উঠেছে। অভিযোগে আরও বলা হয়েছে, ওই শিক্ষক নিজ খরচে সরকারি খাল উদ্ধার করলেও খরচের অর্থ পরিশোধ করেননি সংশ্লিষ্ট কর্মকর্তা।

অভিযোগকারী লিয়াকত হোসেন সরকারি জাজিরা মোহর আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)। তিনি জয়নগর ইউনিয়নের উত্তর কেবলনগর কাজী কান্দি চটান জামে মসজিদ এলাকার বাসিন্দা। এ ঘটনায় তিনি ঢাকা বিভাগীয় কমিশনার ও শরীয়তপুরের জেলা প্রশাসকের কাছে পৃথক লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, লিয়াকত হোসেনের পৈত্রিক সম্পত্তি তার চাচাতো ভাই রাজ্জাক বেপারী গং দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন। বিষয়টি সমাধানে ব্যর্থ হয়ে তিনি জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। জেলা প্রশাসকের নির্দেশে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্তের দায়িত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানকে।

অভিযোগ অনুযায়ী, ভূমি কর্মকর্তা লিয়াকত হোসেনকে জমি বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে তিনি ৮০ হাজার টাকা নেন। একই সঙ্গে ওই কর্মকর্তার পরামর্শে শিক্ষক লিয়াকত নিজ খরচে সরকারি খাল উদ্ধার করেন। কিন্তু খাল উদ্ধার শেষে প্রতিশ্রুত অর্থ ফেরত দেননি এবং জমির দখলও বুঝিয়ে দেননি ভূমি কর্মকর্তা মেহেদী হাসান।

অভিযোগকারী শিক্ষক বলেন, ‘‘দীর্ঘ ১৭ বছর ধরে আমার চাচাতো ভাই আমার পৈত্রিক জমি দখল করে রেখেছে। জেলা প্রশাসকের দফতরে আবেদন করার পরও ভূমি কর্মকর্তা মেহেদী হাসান এক লাখ টাকা দাবি করে ৮০ হাজার টাকা নিয়েছেন। খাল উদ্ধারে খরচের অর্থও ফেরত দেননি।’’

টাকা প্রদানের সময় উপস্থিত ছিলেন নাসির মোল্লা। তিনি বলেন, ‘‘লিয়াকত মাস্টারের জমি উদ্ধার করে দেওয়ার কথা বলে এসিল্যান্ড টাকা নিয়েছেন। আমার হাত দিয়ে একবার ১০ হাজার টাকা দেওয়া হয়, পরে আরও দুই দফায় মোট ৮০ হাজার টাকা নেওয়া হয়েছে।’’

এ বিষয়ে জানতে চাইলে জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘এসব ভিত্তিহীন কথা। প্রমাণ করতে না পারলে তার জবাব আছে। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।’’

ভুক্তভোগীর অভিযোগের বিষয়ে শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, ‘‘লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অপেক্ষার প্রহর শেষ, ঢাকায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রবাসজীবনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক

বিএনপি ও ইসলামী আন্দোলনের বৈঠক থেকে যেসব সিদ্ধান্ত আসল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বিএনপির বৈঠক হয়েছে। বৈঠকে বিএনপির নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে রয়েছেন বিএনপির

আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার বেলা পৌনে চারটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীদের নাম ঘোষণা

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ারের আবেদন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন মিয়া গোলাম পরওয়ার। তিনি ওই আসনে জামায়াতের প্রার্থী এবং দলের

আলমডাঙ্গায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বালুবোঝাই ট্রাকের চাপায় আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লালব্রিজ এলাকায়

সংবিধান সংশোধনে গণভোটের দাবি ৮১ শতাংশ মানুষের

নিজস্ব প্রতিবেদক: দেশের ৮১ শতাংশ মানুষ সংবিধান সংশোধনে গণভোট চান। জাতীয় সংসদে উচ্চকক্ষ গঠনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুর পক্ষে মত দিয়েছেন ৮৩ শতাংশ, আর