জাকসু র্নিবাচন কমিশনারের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড বলতে আমরা যা বুঝি নির্বাচনে সেটি ছিল না। আমি যাতে পদত্যাগ না করি সেজন্য গতকাল থেকেই আমার ওপর চাপ ছিল, তবুও আমি পদত্যাগ করছি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। এখন চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বলেন, ‘জাকসু কেন্দ্রীয় সংসদের ভোট গণনায় পোলিং অফিসারের সংখ্যা বাড়ানো হয়েছে। আজ রাতের মধ্যেই ফল ঘোষণা করা হবে। ’

জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। এর প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রীয় সংসদে মোট ২৫টি পদে লড়েছেন ১৭৭ জন প্রার্থী। ভিপি পদে ৯ ও জিএস পদে ৮ জন প্রার্থী ছিলেন।

ছাত্রীদের ১০টি আবাসিক হলে ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিলেন না। একজন করে প্রার্থী ছিলেন ৬৭টি পদে। সে হিসেবে মাত্র ২৪টি পদে ভোট নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মধ্যে ২টি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদল মনোনীত প্যানেলসহ পাঁচটি প্যানেল ভোট বর্জন করে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফেনীতে বেড়িবাঁধ ভেঙে ১০৬ গ্রাম প্লাবিত, পানিবন্দি লাখো মানুষ

নিজস্ব প্রতিবেদক: ফেনীতে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ২১টি স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার ১০৬টি

১২ বছর পর কারামুক্ত ডেসটিনির রফিকুল আমীন

সিরাজগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ ১২ বছর পর কারামুক্তি পেয়েছেন ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন। বুধবার (১৫ জানুয়ারি)। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেরানীগঞ্জ

হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের তিনটি পৃথক মামলায় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের আনা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল সোয়া ৭টার

সংকুচিত বাজেট, চাপে ভোক্তা

ঠিকানা ডেস্ক: লক্ষ্যমাত্রা অনুসারে রাজস্ব আয় না বাড়ায় এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আগামী ২০২৫-২৬ অর্থবছরে আঁটসাঁট বা সংকুচিত বাজেট দিতে যাচ্ছে

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ জনের পরিবার পাবে ২৫ হাজার টাকা করে

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে নিহত ১২ জনের প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেবে জেলা প্রশাসন। পাশাপাশি এ

দেশব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম হওয়ায় হাফেজ রাহিমুল ইসলামকে জেলা পুলিশের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক: কুরআনের ছোঁয়া ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত দেশব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায় সমগ্র দেশে প্রথম স্থান অর্জন করায় হাফেজ মোঃ রাহিমুল ইসলামকে সম্মাননা প্রদান করেছে জেলা