জাকসু নির্বাচনের ফল প্রকাশে দেরি, শিক্ষার্থীদের মধ্যে অপেক্ষা ও উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল এখনও ঘোষণা করা যায়নি। হল সংসদের ভোট গণনা শেষ হওয়ার পর কেন্দ্রীয় সংসদের ভোট গণনা চলছে। বর্তমানে ২১টি হলে কেন্দ্রীয় সংসদের ১৪টিতে গণনা শেষ হয়েছে, বাকিগুলোতেও চলমান।

উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, গণনার জন্য জনবল বাড়িয়ে রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। কিন্তু রাত পেরিয়ে সকাল হলেও গণনা সম্পন্ন হয়নি।

এদিকে, নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন। তিনি ফার্মেসি বিভাগের অধ্যাপক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাবি শাখার সভাপতি। পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি এবং তাকে পদত্যাগ না করার জন্য চাপ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের এজিএস প্রার্থী ফেরদৌস আল হাসান পদত্যাগের ঘটনার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি বলেন, কমিশনের পদত্যাগ নির্বাচনের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যেই করা হয়েছে।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১,৭৪৩ জন। প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে। ভোট গণনা রাত সোয়া ১০টায় শুরু হলেও শুক্রবার বিকেলে হঠাৎ বন্ধ হয়ে যায় এবং পরে ম্যানুয়াল পদ্ধতিতে পুনরায় গণনা শুরু করা হয়েছে। গণনার কাজে পোলিং অফিসারও বৃদ্ধি করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঈদে সরকারি চাকরিজীবীদের টানা ৯ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী ৩ এপ্রিল বৃহস্পতিবার থেকে নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে এবার

বালু নিয়ে খেলায় শিশুকে পুকুরে ফেলে দিলেন শিক্ষক ‘আমার কাছে শিশুর চেয়ে বালুর মূল্য বেশি’

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে বালু নিয়ে খেলা করায় চার বছরের শিশুকে পুকুরে ফেলে দেন এক শিক্ষক। উপজেলার সদর ইউনিয়নের পূর্বপাড়া মঞ্জুর আলী সর্দার বাড়িতে বৃহস্পতিবার

‘অজানা কারণে পাকিস্তান এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি’

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেছেন, অজানা কারণে পাকিস্তান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি। যদিও ফ্রান্স এবং জাপানের মতো অনেক

৪ অথবা ৫ মে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া 

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আগামী ৪ অথবা ৫ মে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার। তিনি বলেন,

টাঙ্গাইলে জুয়া ও মাদক সেবনের সময় সদর বিএনপির সভাপতিসহ ৩৪ জন আটক

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে জুয়া ও মাদক সেবনের সময় যৌথবাহিনীর বিশেষ অভিযানে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ ৩৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার

হরমুজ প্রণালি অচল : মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে প্রায় ৬০%

অনলাইন ডেস্ক: ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়েছে। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর তেল রপ্তানিতে বড় ধস নেমেছে। বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান কেপলার জানিয়েছে,