জাকসুর ভিপি স্বতন্ত্রের জিতু, জিএস শিবিরের মাজহার

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এতে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আব্দুর রশিদ জিতু। আর সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন শিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম।

শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

এরআগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। ওইদিন ভোট গণনা শুরু হয় রাত সোয়া ১০টায়। তবে ম্যানুয়ালি ভোট গণনা করায় ফল প্রকাশে এত সময় নিল নির্বাচন কমিশন।

তবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন বয়কট করেছেন ছাত্রদলসহ চারটি প্যানেল ও স্বতন্ত্র পাঁচ প্রার্থী। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা ও নানা অনিয়মের অভিযোগ তুলে একজন নির্বাচন কমিশনারসহ বিএনপিপন্থি চার শিক্ষক পদত্যাগ করেছেন।

নির্বাচনে কেন্দ্রীয় ২৫ পদের বিপরীতে প্রার্থী ছিলেন ১৭৭ জন। মোট ভোটার ১১ হাজার ৮৯৭ জন। এরমধ্যে ছাত্র ছয় হাজার ১১৫ এবং ছাত্রী পাঁচ হাজার ৭২৮ জন। প্রায় ৬৮ শতাংশ ভোট পড়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তামাকের আগ্রাসনে বিপন্ন উর্বর জমি ও খাদ্য নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কৃষিনির্ভর অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা আজ এক নতুন চ্যালেঞ্জের মুখে—তামাক চাষের বিস্তার। দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুতগতিতে তামাক চাষ বাড়ছে, যা মাটির উর্বরতা

মসজিদের চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে বেলকুচিতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১,আহত ৮ 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মানাধীন মসজিদের উন্নয়নে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এছাড়া উভয় পক্ষের প্রায় ৮-১০ জন আহত

বিবিসিকে সাক্ষাৎকার ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়া প্রসঙ্গে যা বললেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত সপ্তাহে যখন যুক্তরাজ্য সফর করেন, সেই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার তাকে সাক্ষাৎ দেননি।

২০২৪ সালের বন্যা স্বাভাবিক বন্যা ছিল না: প্রধান উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের বন্যা স্বাভাবিক বন্যা ছিল না জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমরা যখন সরকারের দায়িত্ব গ্রহণ করি সঙ্গে সঙ্গে বন্যা শুরু

এক বছর কেটে গেলেও হৃদয়ের মরদেহের সন্ধান মেলেনি, মেলেনি শহীদের স্বীকৃতিও

টাঙ্গাইল প্রতিনিধি: গোপালপুরের হতদরিদ্র পরিবারের সন্তান মো. হৃদয় (২০)। নিজের লেখাপড়ার খরচ ও পরিবারের হাল ধরতে গাজীপুরের কোনাবাড়ীতে যান তিনি। শুরু করেন ব্যাটারিচালিত অটোরিকশা চালানো।

রাজশাহী কলেজ শাখা পাঠকবন্ধু’র আহ্বায়ক শরিফুল, সদস্য সচিব যুবাইর

নিজস্ব প্রতিবেদক: আজকের পত্রিকার পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের সংগঠন পাঠকবন্ধু’র রাজশাহী কলেজ শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে, এতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন শরিফুল ইসলাম (সৌরভ) ও