জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র সচিব বলেন, ‘এটা একটা গসিপ। এ সম্পর্কে আমার কোন কমেন্টস নাই’।

এর আগে রোববার রাতে জরুরি অবস্থা জারি হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। বিশেষ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সমর্থকদের নানা ধরনের তথ্য প্রচার করতে দেখা যায়।

একই সঙ্গে কেউ কেউ দাবি করেন যে শিগগিরই বাংলাদেশে ফেরত আসছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিং শেষে এই ‘জরুরি অবস্থা’ নিয়ে যে তথ্য ছড়ানো হচ্ছে, সেই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির কাছে।’

সেসব তথ্যকে ‘গসিপ’ হিসাবে বর্ণনা করে স্বরাষ্ট্র সচিব বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কার কোন তথ্য আমার কাছে নেই। নরম্যাল যেরকম রিস্ক থাকে, সেরকমই আছে। পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে। আমরা সতর্ক আছি, পুলিশ সতর্ক আছে, আমরা সবাই চেষ্টা করছি যে স্ট্যাবিলিটি (স্থিতিশীলতা) আছে, সেটা যেন মেইনটেইন (রক্ষা) করতে পারি।

তিনি জানান, ঈদের পর ঢাকায় অবস্থিত হাই কমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবে অস্ট্রেলিয়া।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মানবতাবিরোধী অপরাধ মামলা: হাসিনা-কামালের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঠিকানায় পুলিশ খুঁজে না পাওয়ায় তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের

ড. ইউনূস সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছেন, ভাষণকে স্বাগত এবি পার্টির

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার ভাষণে চূড়ান্ত সিদ্ধান্ত বা আদেশের কিছু বিষয়ে ভিন্নমত থাকলেও স্বাগত জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ

সিন্ধু নদে বাঁধ দিলে হামলা করবে পাকিস্তান, হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিন্ধু পানিবণ্টন চুক্তি লঙ্ঘন করে ভারত যদি সিন্ধু নদের ওপর বাঁধ বা এ জাতীয় কোনো স্থাপনা

সম্পত্তি ভাগাভাগিতে ব্যস্ত ৯ সন্তান, ১৬ ঘন্টা পর বাবার মরদেহ দাফন

নিজস্ব প্রতিবেদক: বাড়ির উঠানে বাবার মরদেহ রেখে সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে সালিসে ব্যস্ত ৯ সন্তান। সালিস শেষে ১৬ ঘণ্টা পর স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি, মেম্বার ও

৫ আগস্টের পর যারা সংস্কারের পক্ষে রয়েছে, তাদের সঙ্গেই জোট হবে: হাসনাত

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সঙ্গে এনসিপির জোট হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “বিএনপির সঙ্গে জোট হচ্ছে

বাগেরহাটে চার আসন পুনর্বহালের দাবিতে ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন চলছে

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের আজ দ্বিতীয় দিন চলছে। বুধবার সকাল থেকে শুরু