জরুরিভিত্তিতে ইরানের রাজধানী খালি করতে বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক: ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের জরুরিভিত্তিতে শহরটি খালি করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে এক পোস্ট তিনি এ কথা বলেন। তবে ট্রাম্প কেন এমন বিবৃতি দিলেন সেটি স্পষ্ট নয়।

ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করা উচিত। আমি তাদের চুক্তি স্বাক্ষর করতে বলেছি। কী লজ্জা, আর মানবজীবনের কী অপচয়। সাধারণভাবে বলছি, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। আমি এটি বারবার বলেছি। সবাই জরুরিভিত্তিতে তেহরান খালি করে দিন।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, ইরান-ইসরায়েল সংঘাত নিষ্পত্তি নিয়ে জি-৭ এর কোনো যৌথ বিবৃতিতে স্বাক্ষর করবেন না ট্রাম্প।

হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে এনবিসি জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে শান্তি পুনরুদ্ধারের প্রচেষ্টায় নেতৃত্ব দিতে ফিরে এসেছে। ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করার জন্য ট্রাম্প কাজ চালিয়ে যাবেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে বাস চাপায় স্কুল শিক্ষক সহ ২ জন নিহত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, অটোভ্যান চালক সহ ২জন নিহত হয়েছে। বরিবার বিকেলে (ঢাকা-বগুড়া) মহাসড়কের চান্দাইকোনা

বহুলীতে রাতের আঁধারে কেটে ফেলা হলো ২৫০টি পেয়ারা গাছ

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের সদর উপজেলা বহুলী ইউনিয়নে ৩৯ শতক ফসলি জমিতে রোপন করা উন্নত জাতের পেয়ারার বাগানের গাছ কাটার অভিযোগ উঠেছে দেশ মাতৃকা ফুড প্রোডাক্টস

শর্তে রাজি মোদি, শুল্ক কমালেন ট্রাম্পও

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাণিজ্য চুক্তিতে রাজি হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ভারত থেকে আমদানি

আফগানিস্তানের কাবুল-কান্দাহার-পাকতিয়ায় পাকিস্তানের হামলা

অনলাইন ডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছে পাকিস্তান। এর কাবুল, কান্দাহার ও পাকতিকায় হামলার খবর পাওয়া গেছে। দুই দেশের মধ্যবর্তী দীর্ঘ পার্বত্য সীমান্তের কাছাকাছি এ

ইসরায়েলের হত্যার দাবি অস্বীকার ইরানের

অনলাইন ডেস্ক: ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানির মৃত্যুর দাবি প্রত্যাখ্যান করেছে তার কার্যালয়। দখলদার ইসরায়েল সুনির্দিষ্ট হামলা চালিয়ে লারিজানিকে হত্যা করেছে বলে যে দাবি

 বেলকুচিতে জাতীয় তাঁতি সমিতির মত বিনিময় সভা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: তাঁত কুঞ্জ ব্র্যান্ডিং জেলা সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় তাঁত সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) বিকেলে বেলকুচি বেসিক সেন্টার হলরুমে