জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।,

রোববার (২৫ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার গার্লস কলেজ মোড় সংলগ্ন মাস্টারপাড়া সড়কে এই সংঘাতের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চারজনকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং তিনজনকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন—রাজন, মাসুম, পারভেজ, রতন, রাজিব, মিঠুন, ইমন, আশিক ও মিন্টু।

শীতলাইপাড়া পাড়া গ্রামের আহত মিঠুন জানান, গার্লস কলেজ মোড়ে সন্ধ্যার পরে ইমন, আশিক ও তার লোকজন একত্রিত হয়ে জয় বাংলা স্লোগান দেয়। এমন খবর পেয়ে আমরা তার প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে হাত কুড়াল, রামদা, লোহার স্টিকসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়।

অপরপক্ষের আহত মিন্টু জানান, সন্ধ্যার পরে আমার দুই ভাগনিকে, রতনসহ তাদের লোকজন হামলা করে। তাদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা আমাদের ওপর হামলা চালায়। মিন্টু দাবি করেন, তারা দু’পক্ষই স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মন্টি সরকার জানান, জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। দৌলতপুর উপজেলা বিএনপি কোনোভাবেই সমর্থন করে না। প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা কুষ্টিয়া এবং দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত এই ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আমাকে ডেসটিনির এমডি করলে পরের মাস থেকেই টাকা পাবেন ক্ষতিগ্রস্তরা: রফিকুল আমীন

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে তার নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আ-আম জনতা পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ

বদলি-শোকজের মুখে আজ পরীক্ষায় ফিরছেন প্রাথমিক শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক: প্রতি-পদক্ষেপে ‘গণবদলি’ ও ‘গণশোকজের’ চাপে অবরুদ্ধ আন্দোলন। অবশেষে শিক্ষার্থীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে চলমান বার্ষিক পরীক্ষায় ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ৭ জনের

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। তবে নিহতের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। এ

অতীতের তুলনায় এ নির্বাচনে সাংবাদিক নির্যাতন কমেছে: বিএমএসএফ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দায়িত্ব পালনকালে দেশের বিভিন্ন স্থানে কয়েকজন সাংবাদিক হামলা ও হয়রানির শিকার হয়েছেন।

গণভোটের নমুনা ব্যালট প্রকাশ করল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। একইদিনে অনুষ্ঠিত হবে গণভোট। এ ভোটের ব্যালট পেপারের নমুনা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। জুলাই

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হলেন লাভলু

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৭) এ পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সবার সুপরিচিত ব্যবসায়ী ও সমাজসেবক এস,এম আবিদ ইসলাম লাভলু।