‘জয় বাংলা’ বলে বিএনপির মনোনয়ন হারালেন মাদারীপুর-১ আসনের প্রার্থী

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনের কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ধারণা করা হয়, জয় বাংলা বলে স্লোগান দেওয়ায় তার মনোনয়ন স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই স্থগিত আদেশ প্রদান করেছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।,

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার (৩ নভেম্বর) গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে ২৩৭টি সংসদীয় আসনের মধ্যে মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনেও মনোনয়নপ্রাপ্ত কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়। অনিবার্য কারণবশত: ঘোষিত মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসন ও দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত রাখা হলো।

কামাল জামান মোল্লা মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনে মনোনয়ন পাওয়ার পর ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়। সেই পোস্টে এক ভিডিওতে দেখা যায়, কামাল জামান মোল্লা উপস্থিত সকলকে বলেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন। তারেক রহমান জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, জিয়া্উর রহমান শহীদ হোক, জয় বাংলা। এই বলে তিনি জিহ্বায় কামড় দেন।

ভিডিওটির ক্যাপশনে লেখা: কামাল জামান জিহ্বায় কামড় দিয়ে লাভ নাই, দীর্ঘদিনের অভ্যাস ভুলতে সময় লাগবে। মাদারীপুর-১ আস‌নের বিএন‌পি ম‌নোনীত প্রার্থী জয় বাংলা তারেক রহমান জিন্দাবাদ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টিউলিপ সিদ্দিকের ১৩ বছরের কর নথি জব্দ করলো দুদক

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর এবার তার ভাগ্নি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ান সিদ্দিকের গত ১৩ বছরের আয়কর নথি জব্দ করেছে দুর্নীতি

জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা জামায়াতের

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দেয়া ভাষণের প্রশংসা করেছে জামায়াতে ইসলামী। দলের নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

তনির তৃতীয় স্বামী কে এই সিদ্দিক

বিনোদন ডেস্ক: নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি। চলতি বছরের শুরুতে না ফেরার দেশে পাড়ি জমান তার স্বামী শাহাদাৎ হোসাইন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর

সিরাজগঞ্জে মাদ্রাসায় নির্বাচনী সভা, ভ্রাম্যমানে সুপারকে জরিমানা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বালুকোল ইসলামিয়া দাখিল মাদরাসায় জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা পরিচালনা করায় সুপারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে

কাজীপুর সীমান্ত দিয়ে ১৮ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত দিয়ে ১৮ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার রাত সাড়ে দশটার

ভয়াবহ প্রস্তুতি নিচ্ছেন আ.লীগের নেতাকর্মীরা, গোয়েন্দা তথ্য ফাঁস

নিজস্ব প্রতিবেদক: সরকার পরিবর্তনের পর চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্পষ্ট। পুলিশের মনোবলে ধস নামার সুযোগে বাড়ছে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, হামলা ও সহিংসতা। এরই মধ্যে গোয়েন্দা