জয়পুরহাটে বিজিবির অভিযানে দুইটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (২০ বিজিবি)-এর অভিযানে ২টি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাসেল ইসলাম (৩৩) নামে একজনকে আটক করা হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৩টায় ২০ বিজিবি’র আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারি এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল দিনাজপুর জেলার বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের ধনগাঁও গ্রামে অভিযান চালিয়ে রাসেল ইসলামের বাড়ি থেকে একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করে এবং তাকে আটক করে।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার ফরকারাবাদ গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া দুটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তির মোট ওজন প্রায় ২৫ কেজি ৬৭০ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ ৭২ হাজার টাকা।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চালের বাজারে আগুন: করপোরেট কারসাজিতে চট্টগ্রামে দাম ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক: চালের বাজারে লাগামহীন মূল্যবৃদ্ধির পেছনে করপোরেট হাউজগুলোর কারসাজি জড়িত বলে অভিযোগ উঠেছে। চট্টগ্রামে চালের পাইকারি ও খুচরা বাজারে দাম বেড়েই চলেছে। এক সপ্তাহে

কাজিপুরে টিনের চালা কেটে চুরির রহস্য উদঘাটন- মালামাল সহ গ্রেপ্তার চার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ টিনের চাল কেটে দোকানে চুরির রহস্য উদঘাটন করেছে। এই ঘটনায় চার চোরসহ চুরি যাওয়া ৩১ পিস মোবাইল ফোন

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসা উপজেলায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক ও বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক

রূপগঞ্জে অবৈধ গরুর হাটের নিয়ন্ত্রণ নিতে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অবৈধ গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শিমুলিয়া এলাকায় এ

চাঁদা না দেওয়ায় গাড়িচালককে হত্যা, তীব্র নিন্দা জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক: চাঁদা না দেওয়ার অপরাধে যাত্রাবাড়ীতে গাড়িচালককে পিটিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া

জনসভায় বিএনপি নেত্রীকে অশালীন সম্বোধন, জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: কু‌ষ্টিয়ার মিরপুর উপ‌জেলায় জাতীয় পার্টির (কাজী জাফর) জনসভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিনকে অশালীন ভাষায় সম্বোধন করে বক্তব্য দিয়েছেন সংগঠন‌টির মহাসচিব আহসান