জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় খালাস পেলেন মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান খালাস পেয়েছেন। এর আগে আপিল রায় শুনতে আদালতে হাজির হন তিনি।

আজে সোমবার (১০ ফেব্রুয়ারি), দুপুরে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ইব্রাহিম মিয়ার আদালত এ রায় ঘোষণা করেন। এর আগে গত ২৪ জানুয়ারি একই আদালত রায় ঘোষাণার এই তারিখ নির্ধারণ করেন।

এ মামলায় গত বছরের ২৯ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন মাহমুদুর রহমান। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। পরে মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান তিনি।

২০২৩ সালের ১৭ আগস্ট ঢাকার তৎকালীন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ মামলার রায় দেন। রায়ে সাংবাদিক শফিক রেহমান, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, মিজানুর রহমান ভূঁইয়াসহ পাঁচজনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে যেকোনো সময় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস)। সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও দলটির জোটভুক্ত অন্যান্য নেতারা জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। ওই ঘটনায় গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালের ৩ আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় অপহরণের মামলা করেন। ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি ওই পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে মন্দিরে চুরি, শ্বশুরবাড়ি থেকে যুবক গ্রেপ্তার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির থেকে প্রতিমা ও স্বর্ণ চুরির ঘটনা হামিদুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময়

শখের সাপেই মৃত্যু: মনপুরায় গোখরার ছোবলে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক: ভোলার মনপুরা উপজেলায় শখের বসে বিষধর গোখরা সাপ পোষ মানাতে গিয়ে শাকিল হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সাপ দিয়ে খেলা দেখানোর

রায়গঞ্জে অবৈধ বালু উত্তোলন, বালু ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় এক বালু ব্যবসায়ীকে লাখ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে উপজেলা সহকারী

কালকিনিতে প্রবাসীর স্ত্রী কুপিয়ে হত্যা

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে পাখি বেগম (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে রাতের আধারে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

আর্থিক সংকটে চেম্বার বিক্রি করে মামলা চালাচ্ছেন কারাবন্দী সাবেক বিচারপতি মানিক

ডেস্ক রিপোর্ট: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে হাজিরা দিতে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আনা হয় আপিল বিভাগের

পুলিশের ওপর হামলা মামলায় আসামি পাঁচ শতাধিক, পুরুষ শূন্য টুঙ্গিপাড়া

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ৫২১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক রাব্বী মোরসালিন বাদী হয়ে মামলাটি দায়ের