জনপ্রশাসন ও পুলিশ সংস্কার থমকে, চাপা পড়ছে জনআকাঙ্ক্ষা

নিজস্ব প্রতিবেদক: গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে জনপ্রশাসন ও পুলিশ বাহিনীর কাঙ্ক্ষিত সংস্কার কার্যক্রম থমকে আছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু হওয়া সংস্কার উদ্যোগগুলো মূল লক্ষ্যপূরণ না করে আমলাতান্ত্রিক জটিলতায় বন্দি হয়ে পড়েছে।

জনগণের সেবক না হয়ে শাসকসুলভ আচরণ ও রাজনৈতিক ব্যবহারে অভিযুক্ত এ দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আমূল পরিবর্তনের প্রত্যাশা থাকলেও এক বছর পেরিয়ে গেলেও বাস্তব অগ্রগতি নেই বললেই চলে।

সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইয়া বলেন, সরকারের বর্তমান অগ্রাধিকার সাংবিধানিক ও বিচার বিভাগীয় সংস্কারে; জনপ্রশাসন বা পুলিশের সংস্কার এখনো প্রাধান্য পায়নি।

জনপ্রশাসন সংস্কার কমিশনের ১০০টির বেশি সুপারিশ জমা পড়লেও এখনো মূল কোনো প্রস্তাব বাস্তবায়িত হয়নি। চারটি বিভাগকে প্রাদেশিক কাঠামোয় রূপান্তর, তিনটি পাবলিক সার্ভিস কমিশন গঠন, এবং পদোন্নতিতে কোটা হ্রাসের মতো মৌলিক সুপারিশগুলো উপেক্ষিতই রয়ে গেছে।

এ বিষয়ে সাবেক সচিব ও বিপিএটিসির প্রাক্তন রেক্টর এ কে এম আবদুল আউয়াল মজুমদার বলেন, কমিশনের কাজ তাড়াহুড়োর মধ্যেই সম্পন্ন হয়েছে, তারা গোছাতে পারেননি।

অন্যদিকে পুলিশ সংস্কার কমিশন ৩৫২ পৃষ্ঠার সুপারিশমালা জমা দেয় ১৫ জানুয়ারি। পৃথক পুলিশ কমিশন গঠন, বলপ্রয়োগের নীতিমালায় পরিবর্তন, র‌্যাবের কার্যকারিতা পুনর্মূল্যায়ন, এবং জনবান্ধব পুলিশিংয়ের দিকে যাত্রা করার আহ্বান জানানো হয় কমিশনের প্রতিবেদনে।

তবে সংস্কার অগ্রগতি প্রশ্নে কমিশনের প্রধান সফর রাজ হোসেন জানান, প্রস্তাব জমা দেওয়ার পর দায়িত্ব সরকারের। এদিকে পুলিশের আইজিপি বাহারুল আলম দাবি করেছেন, পাঁচ ধাপে বলপ্রয়োগসহ কয়েকটি সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, তবে স্বাধীন পুলিশ কমিশন গঠনে কার্যকর উদ্যোগ নেই বলেও স্বীকার করেছেন তিনি।

সংস্কার বিলম্বের মূল কারণ হিসেবে বিশেষজ্ঞরা রাজনৈতিক সদিচ্ছার অভাব ও আমলাতান্ত্রিক জটিলতাকে দায়ী করছেন। মানবাধিকারকর্মী নূর খান লিটন বলেন, সংস্কার কার্যক্রম দীর্ঘসূত্রতায় পড়লে জনগণ কখনোই কাঙ্ক্ষিত পুলিশি সেবা পাবে না।

বিশ্লেষকদের মতে, সংস্কার প্রক্রিয়া পিছিয়ে থাকলে জনপ্রশাসন ও পুলিশ জনমুখী, জবাবদিহিমূলক ও নিরপেক্ষ প্রতিষ্ঠানে পরিণত হতে পারবে না। সেই সঙ্গে গণমানুষের আস্থা পুনরুদ্ধারও কঠিন হয়ে পড়বে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মাগুরায় তিন বছরের শিশুকে খুন

মাগুরার মহম্মদপুরের বেথুলিয়া গ্রামে হিরা খাতুন নামে তিন বছরের এক কন্যা শিশুকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পারিবারিক বিরোধের জের ধরে সোমবার সন্ধ্যায় মেয়েটির চাচারা তাকে

রায়গঞ্জে তিন বাড়ীতে দুর্বৃত্তের হামলাও ভাংচুর, ভিপি আয়নুল হকের ঘটনাস্থল পরিদর্শন 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জে রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়নে একই রাতে তিন বাড়ীতে দুর্বৃত্তের হামলা ও ভাংচুর। গত ১৭ জানুয়ারি (শুক্রবার) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধামাইনগর

সরকার ও নির্বাচন কমিশন একসঙ্গে গণভোটের প্রচারণা চালাবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ঢাকায় ‘মক ভোটিং’ আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটিং পরিদর্শনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)

গাজার একই এলাকায় দেড় মাসে ১৩৩ বার হামলা, নিহত ১৯০৩

অনলাইন ডেস্ক: গাজায় কথিত ‘মানবিক নিরাপদ অঞ্চলেই’ বারবার ইসরায়েলি হামলার ঘটনা ঘটছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) এসব হামলায় অন্তত ৯১ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা

সিরাজগঞ্জে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ২টা ১৫ মিনিটে

ইরানি হামলায় পাত্তা পাচ্ছে না ইসরায়েলের আয়রন ডোম!

অনলাইন ডেস্ক: ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলার জবাবে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। ইরান দাবি করেছে, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি ইসরায়েলের বহুল প্রশংসিত