জনগনের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলা যাবেনা -মঈন খান

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেছেন, দীর্ঘদিন আমরা ভোট দিতে পারি নাই- নতুন ভোটাররা জীবনে একবারও ভোট দেয়নি তারা সবাই ভোট দিতে মুখিয়ে আছে। জনগন একবেলা না খেয়ে থাকতে রাজি কিন্ত তারা ভোট দিতে চায়। জনগনের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলা যাবেনা- তাই অবিলম্বে নির্বাচন দিতে হবে। জনগনের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সেজন্য সংস্কার সংস্কার বলে সময় ক্ষেপন করে নির্বাচনকে দীর্ঘায়িত করা যাবেনা। গণঅভ্যুত্থানের বর্তমান সরকারকে একটি সুষ্ঠু গণতান্ত্রিকধারায় নির্বাচনের জন্যই দেশের ১৮ কোটি মানুষ তাদেরকে ম্যান্ডেট দিয়েছিল। দেশে গণত্রান্তিক না থাকলে স্বাধীনতা অর্থহীন হয়ে পড়বে। তিনি সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপি আয়োজিত জনসমাবশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, নতুন প্রজন্মের তরুণ-যুবকদের আমরা বয়স দিয়ে নয়- তাদের নতুন চিন্তাধারার প্রতিফলন দিয়ে বিবেচনা করবো। বর্তমানে অন্তর্বর্তী সরকার তরুণ প্রজন্মের যে প্রতিনিধিরা আছেন- তারা যদি নতুন চিন্তার নতুন যোগ্যতা বা ফসল দেখাতে না পারেন তাহলে জাতি হতাশ হয়ে পড়বে।

সাবেক পরিকল্পনামন্ত্রী মঈন খান বলেন, সরকার দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। রমজান এলে বাজারে জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যায়- এবারের রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মুনাফাখোরদের চিহ্নিত করে কঠোরহস্তে দমন করতে হবে। রমজানে দ্রব্যমূল্য বাড়লে সাধারণ মানুষ ফুঁসে উঠবে।

তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা এখনও নিয়ন্ত্রণে নেই। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ আনতে সরকারকে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। বর্তমানে প্রশাসন ঘাপটি মেরে বসে থাকা আওয়ামীলীগের প্রেতাত্বাদের দমনে সরকার ব্যর্থ। এ বিষয়ে সরকারের নতুন করে ভেবে দেখতে হবে।

মঈন খান বলেন, স্বৌরাচারী সরকারের শাসনামলে তাদের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। বিগত আন্দোলন-সংগ্রামে লক্ষাধিক মামলায় আমাদের ৫০ লাখের বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছিল। বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করতে ২০২২-২৩ সালে সরকারের হামলা-মামলা উপেক্ষা করে সারাদেশে আমরা সমাবেশ করেছি। ৫ আগস্টের গণঅভ্যুত্থানে বিএনপি ও সমমনা সকল গণতন্ত্রকামী মানুষ ছাত্র-জনতার সাথে একাত্ম হয়ে আন্দোলন করেছে। জনসমাবেশটি পরিচালনা করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকট ফরহাদ ইকবাল।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ওই জনসমাবেশে প্রধান বক্তা ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, স্ায়ী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বদলির সময় সরকারি বাসার দরজা-জানালা খুলে নিলেন গণপূর্ত কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: পাবনায় গণপূর্ত অধিদপ্তরের এক উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে সরকারি বাসার দরজা-জানালা খুলে নেওয়ার অভিযোগ উঠেছে। বদলির সময় তিনি এসব খুলে নেওয়ায় কোয়ার্টারটি এখন পরিত্যক্ত

স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ভিডিও ফাঁসের হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইলিং ও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী রাইহান মজুমদার

সিরাজগঞ্জ শাহজাদপুরে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ১১ প্রার্থী

সিরাজগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মনোনয়ন যাচাই-বাছাই, প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ

১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে। শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের

পিআর পদ্ধতি সংবিধান-আরপিওতে নেই: সিইসি

নিজস্ব প্রতিবেদক: সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির আওতায় নির্বাচন আয়োজনের সম্ভাবনা নাকচ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি স্পষ্ট বলেছেন, পিআর

স্বপ্নের নায়ককে হারানোর ২৯ বছর আজ

নিজস্ব প্রতিবেদক: আজ স্বপ্নের নায়ক সালমান শাহে হারানোর ২৯ বছর। মাত্র ২৫ বছর বয়সেই ১৯৯৬ সালের আজকের এই দিনে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে