জনগণের বন্ধু হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে -টাঙ্গাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যাট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ‘আগামীর জাতীয় নির্বাচনে পুলিশ বাহিনীর জন্য কলঙ্ক মোছার নির্বাচন হবে’ অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদের মন্তব্যের বিষয়ে বলেছেন, পুলিশ জনবান্ধন ও জনগণের বন্ধু হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে। সোমবার (২৩ জুন) বিকালে টাঙ্গাইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন সহকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন।

তিনি বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদাকে ঘিরে ‘মব’ সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনার সঙ্গে পুলিশ বাহিনীর কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনা যাতে আর পুনরায় না ঘটে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা ওই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই পুলিশ জনবান্ধন হতে শুরু করেছে। পুলিশ এখন আর আগের মতো ব্যবহার করে না। পুলিশের বিষয়ে জনগণ সন্তষ্ট হলেই আমি সন্তষ্ট। জনগণকে সন্তষ্ট রাখতে আমি পুরোপুরি চেষ্টা করে যাছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের অনেক দিন বাকি। নির্বাচনকে সামনে রেখে পুলিশ বাহিনী প্রস্তুতি গ্রহণ করেছে। দেশের আইনশৃঙ্খলার অবস্থা আগের চেয়ে অনেক ভালো।

এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক রেজা, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এরআগে সোমবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ ট্রনিং সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার উন্নতমানের একটি ট্রেনিং সেন্টার। কীভাবে এই ট্রেনিং সেন্টারের আরও উন্নয়ন করা যায় সেই ব্যবস্থা করা হবে। ওই সময় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক রেজা, মহেড়া পুলিশ ট্রনিং সেন্টারের ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম, অতিরিক্ত ডিআইজি এএইচএম কামরুজ্জামান প্রমুখ উপস্তি ছিলন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াত-চরমোনাই কী এক হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশে ইসলামী ধারার দুটি রাজনৈতিক দল। তবে একই ধারার রাজনীতিতে মাঠে থাকলেও নিজেদের মধ্যে সবসময় দূরত্ব

আন্দোলনে ছাত্ররা শুধু নাটকের অভিনেতা, মূল ভ্যানগার্ড জামায়াত: ফজলুর রহমান

ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, সিরাজউদ্দৌলা সিনেমায় যেমন আনোয়ার হোসেন সিরাজউদ্দৌলা চরিত্রে অভিনয় করছে, তেমনি ছাত্ররা কেবল অভিনয় করছে আসলে ভ্যানগার্ড

সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক,ঝুলে আছে প্লট বরাদ্দ কার্যক্রম,উদ্যোক্তারা হতাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে প্রকল্প বাস্তবায়নের সময়সীমা শেষ হওয়ার পরও বহু প্রতীক্ষিত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের প্লট বরাদ্দ কার্যক্রম এখনো শুরু

সিরাজগঞ্জের বেলকুচিতে মোঘল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে আয়োজন করা হয় ঈদ উপলক্ষে আনন্দ মিছিল। সেই মিছিলে ছিল হাতি, ঘোড়ার টমটম গাড়ি। নানা সাজে সজ্জিত বিভিন্ন বয়সী

প্রশাসন ক্যাডারের আবাসন সমিতি চায় কর সুবিধা, এনবিআর বিবেচনায়

নিজস্ব প্রতিবেদক: ঢাকার পূর্বাচল উপশহরের পাশে আবাসন প্রকল্পের জন্য ৩১৪ বিঘা জমি ক্রয় করেছে বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। সমিতি প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের প্রতি

কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে ১১

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন