জনগণকে সাথে নিয়ে এদেশ নতুনভাবে সাজাবো – মাওলানা রফিকুল ইসলাম খান 

জুয়েল রানা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, এদেশে যারাই ক্ষমতার এসেছে তাঁরাই সম্পদের পাহাড় গড়ে তুলেছে। কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। বিভিন্ন দেশে একাধিক বাড়ি করেছে। জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। জামায়াত যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, জনগণকে সাথে নিয়ে এদেশ নতুনভাবে সাজাবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভাটবেড়া মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জামায়াত যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তবে দেশের শিল্প খাতকে পুনরুজ্জীবিত করতে নতুন নতুন কল-কারখানা স্থাপন করা হবে। দেশের বেকার সমস্যা দূর করা হবে। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে আধুনিকায়ন করা হবে।

মোহনপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, মোহনপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি হেলাল উদ্দিন, ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক ডা. নুরুল ইসলাম প্রমুখ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঝিকরগাছা উপজেলা জামায়াতের নতুন কার্যালয় উদ্বোধন

উপজেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলার নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ৬ ডিসেম্বর শনিবার বিকেলে উপজেলা মোড়ে কার্যালয় উদ্বোধন করেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের এমপি

রায়গঞ্জে চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চান্দাইকোনা বহুমুখী

জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত ইসলামী দলগুলো, বৃহৎ ঐক্যের চেষ্টা জোরদার

নিউজ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে ও কীভাবে অনুষ্ঠিত হবে, তা নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা না এলেও নির্বাচনী প্রস্তুতিতে পিছিয়ে

যমুনা সেতু থেকে রেল ট্র্যাক অপসারণ ও লেন প্রশস্তের প্রস্তাব

সিরাজগঞ্জ প্রতিনিধি: যমুনা নদীর ওপর নির্মিত বহুমুখী সেতুর ওপর থাকা পরিত্যক্ত রেলওয়ে ট্র্যাক অপসারণ এবং সেতুর দুটি চলমান লেন প্রশস্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে সেতু

নির্বাচন পেছানোর সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে : ইশরাক হোসেন

ডেস্ক রিপোর্ট: কোনো একটি দলকে অথবা একটি গোষ্ঠীকে সুবিধা দিতে জাতীয় নির্বাচন পেছানোর সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক

স্ত্রীর প্রেম ঠেকাতে না পেরে স্বামীর কাণ্ড

রাজশাহীর মোহনপুর উপজেলায় স্ত্রী সঙ্গে মনোমালিন্যের জেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী প্রতাপ কুমার সাহা (৩৮)। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে পুলিশ তার লাশ উদ্ধার