জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন। তিনি এই হামলাকে দেশবিরোধী “সবচেয়ে বাজে আগ্রাসন” হিসেবে বর্ণনা করেছেন এবং জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন।

পাদ্রিনো বলেন, “তারা আমাদের ওপর আক্রমণ করেছে, কিন্তু আমাদের দমন করতে পারবে না। আমরা মাদুরোর নির্দেশে প্রতিরক্ষা বলয়ের মধ্যে আছি।” এ সময় তিনি যুক্তরাষ্ট্রের এই হামলাকে ভেনেজুয়েলার সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন হিসেবে নিন্দা জানান।,

প্রত্যেকটি সামরিক স্থাপনায় আক্রমণ ও নাগরিকদের ওপর হামলার পর, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় রাত ২টায় রাজধানী কারাকাস সহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ অনুভূত হয়। মাদুরো যুক্তরাষ্ট্রের এই হামলাকে তার দেশের তেল ও খনিজ সম্পদ দখলের প্রয়াস হিসেবে নিন্দা জানিয়েছেন।

ভেনেজুয়েলা সরকারের প্রতিবেদনে বলা হয়েছে, হামলা শুধুমাত্র কারাকাসে সীমাবদ্ধ হয়নি; মিরান্ডা, আরাগওয়া এবং লা গুয়াইরা রাজ্যেও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান হয়েছে। এই পরিস্থিতিতে প্রতিরক্ষা বাহিনীকে মোতায়েন করা হয়েছে এবং জনগণকে নিরাপদ অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভোরে দেশটিতে ‘বড় পরিসরে’ অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে কোথায় এবং কীভাবে গ্রেফতার করা হয়েছে, তা স্পষ্ট করেননি। এর আগে যুক্তরাষ্ট্র মাদুরোকে গ্রেফতার করার জন্য ৫ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করেছিল। ভেনেজুয়েলা সরকার এখনও মাদুরোর গ্রেফতার সংক্রান্ত তথ্য নিশ্চিত করেনি।

এই ঘটনায় আন্তর্জাতিক মহলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, আর ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রীর ঘোষণা দেশটিতে জাতীয় ঐক্য ও সামরিক প্রস্তুতির সংকেত হিসেবে দেখা হচ্ছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সমন্বয়ক নুসরাত তাবাসসুমের ‘গোপন’ ভিডিও ফাঁসের দাবিটি সঠিক নয়

ঠিকানা টিভি ডট প্রেস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সমন্বয়ক নুসরাত তাবাসসুমের নামে একটি আপত্তিকর ভিডিও ফাঁসের দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে

সরকার সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর

ঠিকানা টিভি ডট প্রেস: সরকার দেশের সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘যেকোনো সাংবাদিক যেকোনো

সলঙ্গায় চ্যানেল এস-এর বর্ষপূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুয়েল রানা : সব কথা, সবার কথা’-এই স্লোগানকে সামনে রেখে পরিচালিত দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর বর্ষপূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার

কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, আকাশসীমা বন্ধ ৮ দেশে

অনলাইন ডেস্ক: ইরাক ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ‘অ্যানাউন্সমেন্ট অব ভিক্টরি’ নামে চালানো এ হামলাকে যুক্তরাষ্ট্রের পরমাণু স্থাপনায় আঘাতের

বিয়ে নয় প্রেমই ভালো!

দেশে কত অ’সংগতি আছে তা দেখার লোক নাই। আর দেখার লোক দু চারজন থাকলেও বলার লোকের বড় অ’ভাব। আর বলার লোক এক আধ জন থাকলেও

দেশজুড়ে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার সকাল ১০টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য