জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান পরিস্থিতিতে জনগণকে নিজের হাতে আইন তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সাভারের রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে ‘কৃষকের মিনি কোল্ড স্টোরেজ ও খামারি’ অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়ে গণমাধ্যমকে এ আহ্বান জানান উপদেষ্টা।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশসহ যৌথবাহিনী কাজ করে যাচ্ছে, অপরাধ দমনে জনগণকে আরও সচেতন হতে হবে। পরিবার থেকে সন্তানদের অপরাধমূলক কাজ থেকে বিরত রাখার শিক্ষা দিতে হবে।’

তিনি আরও বলেন, পুলিশের পাশাপাশি আর্মি, র‍্যাব, বিজিবি কাজ করছে। তারপরও কিছু অঘটন ঘটছে। সেসব ক্ষেত্রে দ্রুত সময়ে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। এসময় তিনি অপরাধ দমনে জনগণের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেহেতু রাতে অপরাধীরা বেশি তৎপর থাকে তাই সেসময় বিশেষ নজরদারি রাখা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা তা দেখা হচ্ছে।

এসময় উপদেষ্টা কৃষি বিষয়ে বলেন, দেশে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় কৃষি জমি কমে গেছে, আমাদের কৃষকরা ভালো উৎপাদন করে চাহিদার অনেকটাই মেটাচ্ছেন। তাদের সহযোগিতায় কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় আজ তাদের সুবিধার্থে এই অ্যাপের উদ্বোধন করা হলো।

অনুষ্ঠানে কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালীর পূর্ব পাইরাং গ্রামের বড় পুকুরপাড় ও আব্বাসপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় দুই জনকে মাদকসেবনরত

এবার যাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিলো মিশরের সেনাবাহিনী!

অনলাইন ডেস্ক: গেল শনিবার সাদা এল-বালাদ টিভিতে প্রচারিত মিশরীয় টক শো ‘আলা মাসৌলিটি’-তে মিশরে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সামরিক বাহিনীর সতর্ক অবস্থার কথা বলেন ফারাগ। সোমবার

বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর নতুন দল প্রবেশ করেছে

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর একটি নতুন দল সম্প্রতি বাংলাদেশে প্রবেশ করেছে বলে দাবি করেছেন গবেষক ও সাংবাদিক জুলকারনাইন সায়ের।

ক্ষমতায় গেলে পাশবিকতা ও লুটপাটহীন সমাজ উপহার দেবে জামায়াত: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতায় গেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাশবিকতা ও লুটপাটহীন মানবিকতার সমাজ উপহার দেবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে

নিবন্ধন পেল এনসিপিসহ তিন দল: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিন দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে

মহানবী (স.) এর ব্যাঙ্গচিত্র আঁকা সেই শিল্পী সড়ক দুর্ঘটনায় নিহত

মহানবী হযরত মুহাম্মদ (স.)কে নিয়ে ব্যাঙ্গচিত্র আঁকা সেই সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সিভিলিয়ান পুলিশের একটি গাড়িতে সফর করার সময় সুইডেনের দক্ষিণাঞ্চলীয়