জকসু নির্বাচনে শিবিরের জয়: অভিনন্দন জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়ে অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জকসু নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান।

এর আগে বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, ২১টি পদের মধ্যে ১৬টিতে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল।

৩৮টি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সহ-সভাপতি (ভিপি) পদে শিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ও ছাত্রঅধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবিরের প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭৫ ভোট। একই পদে ছাত্রদলের প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবিরের মাসুদ রানা ৫ হাজার ২০ ভোট পেয়ে জয়ী হন। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী তানজিল পেয়েছেন ৩ হাজার ৯৪৪ ভোট।

এ ছাড়া শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে মো. নুরনবী পেয়েছেন ৫ হাজার ৪০০ ভোট, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল পেয়েছেন ৫ হাজার ৫২৪ ভোট, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুখীমন খাতুন পেয়েছেন ৪ হাজার ৪৮৬ ভোট, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নুর মোহাম্মদ পেয়েছেন ৪ হাজার ৪৭০ ভোট, আইন ও মানবাধিকার সম্পাদক হাবীব মোহাম্মদ ফারুক পেয়েছেন ৪ হাজার ৬৫৪ ভোট এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশীন নাওয়ার পেয়েছেন ৪ হাজার ৪০১ ভোট।

এ ছাড়া ক্রীড়া সম্পাদক পদে জর্জিস আনোয়ার নাইম ২ হাজার ৪৬৭ ভোট এবং সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান ৩ হাজার ৪৮৬ ভোট পেয়ে জয় লাভ করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশ দূতকে তলব করে ঢাকার ওপর দোষ চাপাল ভারত

অনলাইন ডেস্ক: আবারও বাংলাদেশ দূতকে তলব করল ভারত। দিল্লিতে বসে শেখ হাসিনার মন্তব্য তাঁর ব্যক্তিগত ও এর সঙ্গে দিল্লির কোনো সম্পৃক্ততা নেই বলে দূতকে জানানো হয়েছে।

ভারতের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান চায় বিএনপি: ফখরুল

ডেস্ক রিপোর্ট: ভারতের সঙ্গে সব ধরনের ভুল বোঝাবুঝির অবসান হোক, বিএনপি এমনটিই চায় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী চশমা দিয়ে ভারতের

সাভারে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও মালামাল লুট

ডেস্ক রিপোর্ট: সাভারে ‘ইতিহাস পরিবহন’ নামের একটি যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল বাসে থাকা যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ

বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল

নিজস্ব প্রতিবেদক: বিশ্বখ্যাত ভোক্তা পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রক্টর অ্যান্ড গ্যাম্বল (পিঅ্যান্ডজি) বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৈশ্বিকভাবে ব্যবসা পুনর্গঠন ও ব্যয় সংকোচন পরিকল্পনার

মুনিয়ার ঘটনায় তৌহিদ আফ্রিদি রেহাই পেয়েছে পিএম অফিসের জন্য’

অনলাইন ডেস্ক: ‘মুনিয়ার ঘটনায় তৌহিদ আফ্রিদি রেহাই পেয়ে গেছে পিএম অফিসের জন্য’ এমন কথা কনটেন্ট ক্রিয়েটর তাহমিদ সামিনের সঙ্গে তৌহিদ আফ্রিদি নিজেই বলেছিলেন। তাহমিদ সামিন

ফ্যাসিস্টরা ভারতে বসে বলছে, আমরা নাকি পালিয়ে গেছি

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদের পতনের পর তা‌দের নেতারা ভারতে ও দুবাই পালি‌য়ে গিয়ে ফুর্তি করছে, আরাম-আয়েশ করছে।