জওয়ানদের মুক্তির দাবিতে যমুনায় পদযাত্রা, শাহবাগে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক: বিডিআর বিদ্রোহের পর নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করেছেন বিডিআরের পরিবার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। তারা যমুনা হয়ে শাহবাগ পর্যন্ত পৌঁছাতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন।

আজ বুধবার (৮ জানুয়ারি) দুপুরে হাজারো ছাত্র-জনতা নিয়ে এই পদযাত্রা শুরু হয়। তবে শাহবাগ থানার সামনে পুলিশ তাদের পথ আটকিয়ে দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় একটি প্রতিনিধি দল তাদের দাবি জানিয়ে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যান। অন্যরা সেখানেই অবস্থান নিতে থাকেন।

এ আন্দোলনের ফলে শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত সড়কটি বন্ধ হয়ে যায়, যার প্রভাব আশপাশের সড়কেও পড়ে এবং যানবাহন চলাচল ধীর হয়ে যায়।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি)। আব্দুল্লাহ আল মামুন বলেন, বিডিআর বিদ্রোহের পর চাকরিচ্যুত সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এই আন্দোলন করছেন, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকার কয়েক দিন ধরেই বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। বুধবার তিনি প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রার ডাক দিয়েছিলেন। তার ডাকে সাড়া দিয়ে সকাল থেকেই শহীদ মিনারে হাজারো মানুষ জমায়েত হন, এবং সাড়ে ১২টার দিকে পদযাত্রা শুরু হয়। তবে শাহবাগ পৌঁছানোর পর পুলিশ তাদের বাধা দেয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিকাল চার টার মধ্যে প্রজ্ঞাপন জারি না করলে ‘মার্চ টু সচিবালয়’

নিজস্ব প্রতিবেদক: তিন দফা দাবিতে মঙ্গলবার তৃতীয় দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আন্দোলনকারীরা বলছেন, তারা শিক্ষা

এবার পদত্যাগ করছেন ইউনুস সরকারের ৩ উপদেষ্টা,জেনে নিন তাদের নাম

নিজস্ব প্রতিবেদক: অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আসছে বদল। কিছুদিনের মধ্যেই নিজেসহ উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা পদ ছাড়তে পারেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ

আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড বহাল হাইকোর্ট

ঠিকানা টিভি ডট প্রেস: বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামি অর্থাৎ ২০ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। রোববার

সিরাজগঞ্জে পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যেই, ‘আমাদের চৌহালী গ্রুপ এসএসসির প্রশ্নপত্র ফাঁস

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল সরবরাহের ঘটনা ঘটেছে। কেন্দ্রের বেড়া টপকে জানালা দিয়ে অনেককেই নকল

কুষ্টিয়ায় জেলা পরিষদের দোকান বরাদ্দে হরিলুট

কুষ্টিয়া প্রতিনিধি: আওয়ামী লীগ সরকারের মেয়াদে কুষ্টিয়া জেলা পরিষদের নির্মিত নয়তলা বাণিজ্যিক ভবনের শতাধিক দোকান বরাদ্দে ভয়াবহ অনিয়ম ও লুটপাটের অভিযোগ উঠেছে। শহরের প্রাণকেন্দ্র নবাব সিরাজউদ্দৌলা

শবেবরাত: রহমত, তওবা ও আত্মশুদ্ধির রাত

নিজস্ব প্রতিবেদক: ইসলামের বারো মাসের ধারায় শা‘বান হচ্ছে রমজান প্রস্তুতির মাস। এই মাসের মধ্যভাগে যে রাতটি মুসলিম সমাজে বিশেষভাবে আলোচিত, তা হলো শবেবরাত। এ রাতকে ঘিরে