ছেলে থাকতে ‘বেওয়ারিশ’ দাফন! ব্রাহ্মণবাড়িয়ায় এক বৃদ্ধের মৃত্যুর পর করুণ পরিণতি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাসিন্দা ইব্রাহিম (৬৫) ব্রাহ্মণবাড়িয়ায় মারা গেলেন, কিন্তু তার মৃত্যুর খবর শুনেও ছেলেসহ পরিবারের কেউ লাশ নিতে আসেননি। শেষ পর্যন্ত ‘বাতিঘর’ নামে একটি মানবিক সংগঠনের মাধ্যমে তাকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।

গত সোমবার (৩০ জুন) সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ইব্রাহিমের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চালায়। পরে তার পকেট থেকে পাওয়া ভিজিটিং কার্ডে থাকা নম্বরে যোগাযোগ করে জানা যায়, তিনি দিনাজপুরের একটি মাদরাসায় শিক্ষকতা করতেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওহিদুর রহমান চৌধুরী জানান, বহু অনুসন্ধানের পর জানা যায়, ইব্রাহিমের একমাত্র ছেলে রয়েছেন—ইসরাফিল সিয়াম। তাকে লাশ গ্রহণে অনুরোধ জানানো হলে তিনি অপারগতা প্রকাশ করেন এবং একপর্যায়ে নিজের মোবাইল ফোনটিও বন্ধ করে দেন।

পুলিশ জানায়, ইব্রাহিম মূলত হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। প্রায় ৩০ বছর আগে ইসলাম গ্রহণ করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার এক নারীকে বিয়ে করেন। তাঁদের সংসারে জন্ম নেয় একমাত্র ছেলে। তবে পরবর্তীতে সেই নারী ছেলেকে নিয়ে আরেকজনকে বিয়ে করেন এবং ইব্রাহিমের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়।

‘বাতিঘর’ সংগঠনের প্রতিষ্ঠাতা মো. আজহার উদ্দিন বলেন, “প্রতিষ্ঠার পর থেকে আমরা প্রায় ২০০ জন বেওয়ারিশ লাশ দাফন করেছি। তবে ইব্রাহিমের ক্ষেত্রে বিশেষ কষ্ট পেয়েছি। কারণ, তার সন্তান থাকা সত্ত্বেও তাকে পরিবারবিহীন হিসেবে দাফন করতে হলো।”

তিনি জানান, মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ইব্রাহিমের দাফন সম্পন্ন হয়। এ সময় তার পরিবারের কেউ উপস্থিত ছিলেন না।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে : ড.ইউনূস

অনলাইন ডেস্ক: বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্যের বন্যা বয়ে গেছে।

সলঙ্গায় পূর্ব শত্রুতার জেরে হামলা ও খড়ের পালায় আগুন দেওয়ার অভিযোগ 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়া শিকার কালিবাড়ি এলাকায় পূর্ব শত্রুতার জেরে হামলা ও খড়ের পালায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। অভিযোগ

তারেক সিদ্দিকীকে ৫০০ কোটি টাকা চাঁদা না দেয়ায়, যেভাবে ধ্বংস করা হয় ডেসটিনিকে

সিরাজগঞ্জ প্রতিনিধি: স্বৈরশাসক শেখ হাসিনা নিজের একটি ব্যবসায়ীক আলাদা বলয় গড়ে তোলেন। তার সময়ে বসুন্ধরা, বেক্সিমকো, সামিট, এস আলম, ওরিয়ন, নাসা, নগদ-এর মতো সিন্ডিকেট ব্যবসার

রায়গঞ্জে সংবাদ প্রকাশের পর গোলাম হোসেন পেল হুইল চেয়ার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জের রায়গঞ্জের প্রতিবন্ধী গোলাম হোসেন পেল হুইল চেয়ার। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে হুইল চেয়ারটি তুলে

সাভারে নারী কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতার ড্রাইভার

সাভার প্রতিনিধি: সাভারে ইতি খানম (৩৮) নামে এক নারী পুলিশ কনস্টেবলকে পিটিয়ে আহত করেছেন বিএনপি নেতার গাড়ি চালক। অভিযুক্ত সোহেল বাবু সাভার পৌর বিএনপির সাংগঠনিক

আমরা প্রজাতন্ত্রের এমন চাকর মালিককে জেলে ভরে দিতে পারি’

ডেস্ক রিপোর্ট: আমি কারও ফোন ধরতে বাধ্য না। আমাকে চিঠি দিতে হবে। আমরা প্রজাতন্ত্রের এমন চাকর যে, মালিককে জেলে ভরে দিতে পারি।’ কালের কণ্ঠের পটুয়াখালী