ছিলেন নয়াদিল্লির আধিপত্যবিরোধী, ভারতীয় প্রধানমন্ত্রীর মুখের ওপর যে জবাব দিয়েছিলেন খালেদা জিয়া

আন্তর্জাতিক ডেস্ক: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর খবর ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বেশ ফলাও করে প্রচার করা হচ্ছে। বিশেষ করে তিনি যে ভারতীয় আধিপত্যবাদের বিরোধীতা করতেন সেগুলো তুলা ধরা হচ্ছে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, খালেদা জিয়া তৎকালীন অখণ্ড ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। ছোটকালে তাকে পুতুল নামে ডাকা হতো। এরপর সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বিয়ের পর তার নামের সাথে যুক্ত হয় জিয়া টাইটেল।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে পুনম পান্ডের ‘ইন্ডিয়া বাংলাদেশ ডমিস্টিক পলিটিক্স’ নামে একটি বইয়ের উদ্ধৃতি তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হলেও তিনি ভারত সফরে গিয়েছিলেন মাত্র দুইবার। এরমধ্যে একবার ১৯৯২ সালে নয়াদিল্লি যান তিনি।

ওই সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের সঙ্গে দেখা করেন তিনি। পুনম পান্ডে তার বইয়ে লিখেছেন, খালেদা জিয়ার সফরের সময় ভারতীয় প্রধানমন্ত্রী তাকে বলেছিলেন অনেক বাংলাদেশি ভারতে অবৈধভাবে বাস করেন।

তখন খালেদা জিয়া তাকে মুখের ওপর জবাব দিয়ে বলেছিলেন, “ভারতে বাঙ্গালিরাও বাংলা বোঝেন, বাংলায় কথা বলেন— যার অর্থ এই নয় যে তারা বাংলাদেশি।” এদিকে বিএনপির প্রেস উইং ও ওয়েবসাইট থেকে জানা গেছে, ১৯৪৬ সালের ১৫ আগস্ট অবিভক্ত ভারত বর্ষের জলপাইগুঁড়ির নয়াবস্তির ছোট্ট শহরে বেগম জিয়ার জন্ম। তার নাম রাখা হয় ‘শান্তি’। পরে মেজো বোন সেলিমা ইসলাম তার নাম রাখেন ‘পুতুল’। পরবর্তী পর্যায়ে তার পরিবার দিনাজপুরে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে। তার বাবা ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদার। তাদের আদি বাড়ি ছিল ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে।

১৯৬০ সালে খালেদা জিয়া দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে লেখাপড়া করেন। কলেজে পড়ার সময় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন তিনি। ওই সময় জিয়াউর রহমান সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

২১ আগস্ট গ্রেনেড হামলা লিভ টু আপিল শুনানি মঙ্গলবার

অনলাইন ডেস্ক: একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি আগামীকাল মঙ্গলবার নির্ধারণ করেছেন আদালত। আজ সোমবার সকালে

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ভয়াবহ হামলা ইসরাইলের, নিহত ২৮

অনলাইন ডেস্ক: চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে নিহত হয়েছেন অন্তত ২৮ জন। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে

সিরাজগঞ্জ চৌহালী এনায়েতপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে জমি ভরাট

চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের যমুনা নদী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নদী। সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার চৌহালী থানার প্রায় এলাকা ও শাহজাদপুর উপজেলার কিছু এলাকা যমুনা নদীর

আদালতে আনা হয়েছে তৌহিদ আফ্রিদিকে

নিজস্ব প্রতিবেদক: বৈষম্য বিরোধী আন্দোলনে কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে কন্টেন্ট ক্রিয়েটর

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় আদালতের এজলাস কক্ষ থেকে ধারালো ছুরিসহ জুম্মান খান (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে বিচারকাজ

সাদাপাথর ফেরত দিতে ডিসি সারোয়ারের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক: সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর সোমবার সন্ধ্যার মধ্যে নিজ উদ্যোগে, নিজে খরচে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ সময়ের পর কারো