ছিনতাই-ডাকাতিতে বিনিয়োগ করছে নিষিদ্ধ ছাত্রলীগ! চাঞ্চল্যকর তথ্য ফাঁস

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে বেড়ে চলেছে ছিনতাই-ডাকাতির সংখ্যা। এসব যে দেশকে অস্থিতিশীল করার জন্য ফ্যাসিস্ট হাসিনার দোসরদের ষড়যন্ত্র তা দেশের জনগণ বুঝেছে আরও আগেই। এবার ফাঁস হলো চাঞ্চল্যকর তথ্য, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ছিনতাই ডাকাতিতে লাভের আশায় বিনিয়োগও করছে। কথাটি শুনতে অন্যরকম লাগলেও এটিই সত্যি, সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে নাম পরিচয় গোপন রেখে এক ছিনতাইকারী এমন বিস্ফোরক মন্তব্যই করেছেন।

এরা সেই ছাত্রলীগ যারা হায়েনার মত ২৪ এর ছাত্র-জনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলো, নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার মত ক্ষমার অযোগ্য পাপও করেছিলো ওরা। শুধু গণহত্যা চালিয়েই ক্ষান্ত হয়নি হাসিনার পোষা ছাত্রলীগ, তারা ধর্ষণের মত ন্যক্কারজনক ঘটনাও ঘটিয়েছিলো গণঅভ্যুত্থানের সময়। কুকুরের লেজ যেমন সোজা হবার নয় ছাত্রলীগও তেমন, ওরা অমানুষের দল কখনো ভালো কিছু ওদের দ্বারা আশা করা যায় না।

জানা যায়, এসব ছিনতাইকারীকে তারা অর্থ দিয়ে থাকেন ডাকাতি- ছিনতাই করার জন্য। এতে তাদের লাভ মূলত দেশকে অস্থিতিশীল করা আর ড. ইউনুস সরকারকে প্রশ্নবিদ্ধ করা। এসব ছিনতাইকারীরা ছাত্রলীগের টাকায় হিরোইন, ইয়াবা, গাজাসহ নানা ধরণের নেশা করে থাকে, আর ছিনতাই করে যা টাকা আসে তার ৮০ শতাংশ দিতে হয়ে ছাত্রলীগের এসব নেতাদের। এর বিনিময়ে নেশা করার টাকার পাশাপাশি ছিনতাই ডাকাতি করতে সাপোর্ট দেয় ওরা।

সম্প্রতি ছিনতাই ডাকাতির জন্য আতঙ্কের স্থান হয়ে উঠেছে রাজধানী ঢাকা। বিশেষ করে মোহাম্মদপুর, উত্তরা, বাসাবো, রামপুরা উল্লেখযোগ্য। এসব যেনো ছিনতাইকারীদের আখড়ায় পরিণত হয়েছে এখন।

শুধু নিষিদ্ধ ছাত্রলীগই নয় এর সাথে সরাসরি জড়িত যুবলীগের বেশ কিছু কেন্দ্রীয় নেতাও এমন তথ্যও জানা যাচ্ছে। হাসিনা ভারতে বসে নানা কূটচালে ব্যস্ত দেশকে অস্থিতিশীল করার। তার পোষা ছাত্রলীগ যেনো এসব বাস্তবায়নের পণ করে বসে আছে। তবে ছাত্র-জনতা ছাড় দেবে না, ইতিমধ্যেই বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে দেখা যায় ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিচ্ছে আমজনতা আবার কোথাও কোথাও পানিতে নামানোর ঘটনাও ঘটেছে ওদের সাথে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চৌহালীতে পাথরাইল উচ্চ বিদ্যালয়ের ২৮ জন এস এসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

আসাদুল্লাহ,চৌহালী: আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্কুল চত্ত্বরে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী-অভিভাবক ও নানান পেশার মানুষ উপস্থিত ছিলেন। অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ মোস্তফা

সরকারকে বলেছি সিন্ডিকেটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, ১৮ কোটি মানুষ সঙ্গে আছে

কুষ্টিয়া প্রতিনিধি: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখল বন্ধ হয়নি। এটা আগে এক দলের কাছে

ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা আটক

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা: ভারতে পালানোর সময় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে ছাত্রলীগ নেতা শাহাজাদা আলমকে (২৬) আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।’ রোববার বিকেল সাড়ে ৩টায় চেকপোস্ট থেকে

আ. লীগের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাত

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক হামলায় নিহত অন্তত ৪০

নিজস্ব প্রতিবেদক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার লক্ষ্যে চালানো যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে সেনাবাহিনীর পাশাপাশি বেসামরিক মানুষও রয়েছেন

ভারতের নিষেধাজ্ঞার প্রভাব শুরু পণ্য রপ্তানিতে

নিজস্ব প্রতিবেদক: স্থলবন্দর দিয়ে নির্দিষ্ট কিছু পণ্য রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে। শর্ত অনুযায়ী তৈরি পোশাক, ফল, ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য,