ছাত্র-জনতার নাম দিয়ে অনেক অপরাধী লুটপাট করছে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বাহারুল আলম জানিয়েছেন, সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় দেখা গেছে, অপরাধীরা ছাত্র-জনতার নাম ব্যবহার করে লুটপাটসহ নানা অপরাধ করছে। পুলিশ দ্রুত ব্যবস্থা নিচ্ছে এবং অপরাধীদের গ্রেপ্তারে তৎপর রয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ), সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা যতটা সম্ভব এসব ঘটনা দমন করার চেষ্টা করছি। পুলিশ খবর পেলেই ঘটনাস্থলে পৌঁছে অপরাধীদের নিবৃত্ত করার চেষ্টা করছে। গুলশানের সাম্প্রতিক ঘটনায়ও দেখা গেছে, অনেক অপরাধী ছাত্র-জনতার নাম ব্যবহার করছে। তাদের মধ্যে কয়েকজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং বাকিদের ধরতে তদন্ত অব্যাহত রয়েছে।”

আইজিপি আরও বলেন, “যদি আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারি এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে পারি, তবে এটি অন্যদের মধ্যে আইন মেনে চলার প্রবণতা বাড়াবে এবং বেআইনি কার্যকলাপ থেকে বিরত রাখবে।” রাজনৈতিক নেতাকর্মীদের সংশ্লিষ্টতা নিয়ে এক প্রশ্নের জবাবে বাহারুল আলম বলেন, “এ বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অতীতেও এমন কিছু ঘটনার পর আমরা অপরাধীদের সঠিকভাবে শনাক্ত করতে পারিনি।”

তিনি আরও বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের নাম বিভিন্ন সময়ে উঠে এসেছে। তবে আরও তদন্ত না করা পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাবে না এর পেছনে কোনো রাজনৈতিক সংযোগ আছে কি না। রাজনৈতিক সম্পৃক্ততা থাকলেই যে এটি দলীয় সিদ্ধান্তে ঘটছে, এমন নয়। অনেক সময় ব্যক্তি স্বার্থে কেউ অপরাধ করে এবং পরে দলের নাম ব্যবহার করে। সমাজ এভাবে চলতে পারে না।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মধ্যযুগীয় কৌশলে অবরুদ্ধ রাফাহ, ত্রাণ বন্ধ রেখে মৃত্যু ফাঁদ!

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি বাহিনী গাজা এলাকার রাফা শহরকে পুরোপুরি দখল করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছে। গাজাকে পুরোপুরি দখল করতেই রাফাকে অবরুদ্ধ করা হয়েছে। এ

পিপুলবাড়ীয় ডাক্তার সেজে রোগীর সাথে প্রতারণা আয় করছেন লাখ লাখ টাকা 

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার হরিনা পিপুলবাড়ী বাজার এলাকায় নাজমুল ইসলাম মিঠু নামে এক ব্যক্তির বিরুদ্ধে কথিত ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে ‘মিঠু

১৮ দিন পর ‘অজ্ঞাত’ মিনহাজুল ফিরলেন মায়ের কোলে আবেগঘন পুনর্মিলনে কেঁদে ভাসালেন মনিরা বেগম

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শাহজাদপুরের একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত অবস্থায় উদ্ধার হওয়া কিশোর মিনহাজুল অবশেষে ফিরে এলেন মায়ের বুকে। ১৮ দিন ধরে হাসপাতালে পরিচয়হীনভাবে চিকিৎসাধীন থাকার

সিলযুক্ত ব্যালট উদ্ধার, ইউএনও’র গাড়িতে হামলা ও ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি ভোটকেন্দ্র থেকে ধানের শীষ প্রতীক সিলযুক্ত দুটি এবং চারটি ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের ব্যালট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল

আ.লীগের বিচার ত্বরান্বিত করুন: জামায়াতে আমির

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১০ মে), রাত সাড়ে ১২ টায়

প্রসিকিউশনে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গণহত্যার ঘটনায় শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন। সেই সঙ্গে গুমের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণও মিলেছে। তবে ট্রাইব্যুনালে তথ্য