ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনে ৩ লাখের বেশি গুলি ছোড়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনে সারাদেশে ৩ লাখ ৫ হাজার ১১ রাউন্ড গুলি ব্যবহার করেছিল পুলিশ। এর মধ্যে শুধু রাজধানী ঢাকাতেই ব্যবহার করা হয় ৯৫ হাজার ৩১৩ রাউন্ড গুলি।

আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষের ৫৪তম ও সর্বশেষ সাক্ষী হিসেবে জবানবন্দী দিতে গিয়ে এসব তথ্য জানান মামলার তদন্ত কর্মকর্তা মো. আলমগীর। তিনি শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এই জবানবন্দী গ্রহণ করা হয়। প্যানেলের অন্য সদস্যরা ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

তদন্ত কর্মকর্তা জানান, গত ২৫ ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া ২২৫ পৃষ্ঠার প্রতিবেদনে উল্লেখ রয়েছে—এলএনজি, চাইনিজ রাইফেল, শর্টগান, রিভলবার, পিস্তলসহ বিভিন্ন মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলন দমনে এ বিপুল পরিমাণ গুলি ছোড়া হয়।

তিনি আরও জানান, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হত্যা ও নির্যাতন সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদনও তার হাতে আসে। এছাড়া র‌্যাব সদর দপ্তর থেকে হেলিকপ্টার ব্যবহারের প্রতিবেদন পান চলতি বছরের ১৪ জানুয়ারি। আর গত ৭ মে তিনি ৮১টি অজ্ঞাত লাশের সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন সংগ্রহ করেন।

মো. আলমগীরের দাবি, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে শান্তিপূর্ণ আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন।

শুনানি আজ অসমাপ্ত রেখে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জীবনের ঝুঁকিতে পাকিস্তানের দ্বারস্থ ভারতীয় পাইলট, নাকচ করে দিল পাকিস্তান

ডেস্ক রিপোর্ট: ইন্ডিগোর দিল্লি-শ্রীনগর ফ্লাইটের একজন পাইলট, যিনি বুধবার আকস্মিক শিলাবৃষ্টির মুখোমুখি হয়েছিলেন, তা এড়িয়ে যাওয়ার জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে চেয়ে লাহোর এয়ার ট্রাফিক

বাঁশখালীতে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে আল্লামা সাঈদী (রহ.) ফাউন্ডেশনের আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় উপজেলার চাম্বল বাজার ফাহিম কমিউনিটি

বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষের সময় ছোঁড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।, রবিবার (১১ জানুয়ারি)

ঢাকায় বাংলাদেশ–যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৯ম ল্যান্ড ফোর্সেস টকস (এলএফটি)–২০২৬ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই বৈঠক ২৬ ও ২৭ জানুয়ারি ঢাকা সেনানিবাসে সেনা

শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত জয় 

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে ২য় টি–টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে

মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের কমিটি গঠিত: সভাপতি শিব্বির, সম্পাদক মিজান

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব মনকিচর ‘মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদ’ এর ৩২ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি এক