ছাত্র আন্দোলন কর্মীদের ওপর হামলা, আহত ৫

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর) মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন গুরুতর।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮টার দিকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার টেকেরহাট উত্তরপাড়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কসংলগ্ন বরিশাল গেট চাইনিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্টের সামনে।

আহতদের মধ্যে রয়েছেন আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আশিকুর ইসলাম (২৩), কিরণ আক্তার (২৬), সদস্য সচিব মাসুমবিল্লাহ, যুগ্ম আহ্বায়ক দিয়া ইসলাম ও সদস্য মিথিলা ফারজানা। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে।

জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দিয়া ইসলাম জানান, “রাজৈর উপজেলার জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মৌসুমি ফল বিতরণ শেষে ফেরার পথে রেস্টুরেন্টের সামনে দাঁড়ালে মিজান পরিবহনের কয়েকজন কর্মী আমাদের দেখে কটূক্তি করে। প্রতিবাদ জানালে তারা রেস্টুরেন্ট কর্মীদের সঙ্গে একত্র হয়ে আমাদের ওপর হামলা চালায়। নারী সদস্যরাও মারধরের শিকার হন।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্রদের বহনকারী একটি পিকআপভ্যান রেস্টুরেন্টের সামনে থামলে পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে রেস্টুরেন্ট কর্মীরাও সংঘর্ষে জড়ায়। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

মাদারীপুর জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অখিল সরকার বলেন, “আহত পাঁচজনের মধ্যে দুইজন গুরুতর ছিলেন। তবে বর্তমানে সবাই শঙ্কামুক্ত।”

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জাহাঙ্গীর আলম জানান, “পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে তথ্য সংগ্রহ করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রবিবার লন্ডনে যাচ্ছেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য দীর্ঘ প্রতীক্ষিত লন্ডন যাত্রা পেছালো। চিকিৎসকদের পরামর্শ ও প্রস্তুতিগত জটিলতার কারণে তাকে এখন রবিবার (৭ ডিসেম্বর)

স্ত্রী বিতরণ করলেন আওয়ামী লীগে লিফলেট, গ্রেপ্তার হলেন স্বামী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মৌসুমী রহমানের স্বামী অহিদুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার পঁচামাড়িয়া গ্রাম থেকে

মনোনয়ন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত আট

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৮ জন আহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষ

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেয়ার নির্দেশ, নির্বাচন করতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক: ঋণখেলাপির তালিকা থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম বাদ দেয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার বেলা ১১টার দিকে শুনানি শেষে

দেশবাসীর দোয়া চেয়েছেন খালেদা জিয়া, হার্ট ও ফুসফুস সংক্রমণে হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে সংক্রমণ হয়েছে। হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসনের

সিরাজগঞ্জে জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে আটক যুবক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে জাল টাকার নোট দিয় পান-সিগারেট কেনার সময় হাসান আলী (২৫) নামের এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশের কাছে সোপর্দ করা