ছাত্রশিবির সভাপতির ছাত্রত্ব প্রশ্নবিদ্ধ: অভিযোগ ছাত্রদল সভাপতির

অনলাইন ডেস্ক: ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি দাবি করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হয়েও শিবির সভাপতির পদে থাকা জাহিদুল ইসলামের ছাত্রত্ব বৈধ নয়।

বৃহস্পতিবার বিকেল ৩টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ছাত্রদলের মাসব্যাপী ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন রাকিব।

তিনি বলেন, “ছাত্রশিবিরের বর্তমান সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এ অবস্থায় তার ছাত্রত্ব কীভাবে থাকে, সেটি প্রশ্নের বিষয়। যারা জামায়াতে ইসলামী ও ছাত্রদলের বিরুদ্ধে কথা বলেন, তারা আগে জানুক—শিবির সভাপতি ও সেক্রেটারি কোন বর্ষের ছাত্র।”

ছাত্রদল সভাপতি আরও অভিযোগ করেন, “বর্তমানে শিবির ছাত্রলীগের সাবেক নেতাদের পুনর্বাসন করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবিরের শাখা সভাপতি ও সেক্রেটারি আগে ছাত্রলীগ করতেন, এমন প্রমাণ আমাদের হাতে রয়েছে। গণতান্ত্রিক ছাত্র সংসদ এখন ছাত্রলীগের পুনর্বাসন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পুনর্গঠন প্রক্রিয়া নিয়েও রাকিব বক্তব্য দেন। তিনি বলেন, “যারা আহ্বায়ক কমিটিতে থেকে নিষ্ক্রিয় আছেন, তাদের তালিকা আগামী ৫-৬ দিনের মধ্যে তৈরি করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ত্যাগী এবং বর্তমান শিক্ষার্থীদের দিয়েই বিভাগভিত্তিক কমিটি গঠন করা হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি কাজী জিয়া উদ্দিন, জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্যসচিব শামসুল আরেফীন, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি, কাজী জাফর, সুমন সরদার, মাহমুদ হাসান ও পরাগ হোসেন।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উপদেষ্টা আসিফ মাহমুদ ক্রমাগত মিথ্যাচার করছেন: বিএনপি নেতা ইশরাক

ডেস্ক রিপোর্ট: মেয়র হিসেবে শপথ পড়ানোর আন্দোলনকে ঘিরে ক্রমাগত মিথ্যাচার করছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এমন দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।’

সখীপুরে এক সেনা সদস্যের বিরুদ্ধে যৌন হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের সখীপুরে উজ্জ্বল দেওয়ান নামের এক সেনা সদস্যের (সার্জেন) বিরুদ্ধে প্রতিবেশী এক যুবতীকে যৌন হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত ১৯ এপ্রিল সখীপুর উপজেলার কাকড়াজান

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে সাবেক আইজিপি বেনজীর: পুলিশ অ্যাসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক: সাবেক আইজিপি বেনজীর আহমেদ ক্ষমতাচ্যুত সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছেন। তিনি রাষ্ট্রবিরোধী এবং পুলিশ বাহিনী সম্পর্কে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন জানিয়ে বিবৃতি দিয়েছে

ডেডলাইন ১৩ ফেব্রুয়ারি, কি বার্তা আসছে আ. লীগের জন্য?

অনলাইন ডেস্ক: এবার ১৩ তারিখের দিকে তাকিয়ে আছে আওয়ামী লীগ। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের পলাতক নেতারা অপেক্ষায় আছে নতুন বার্তার জন্য। এদিন পতিত এই দলটির

বড় সম্পাদকের ছোট মানসিকতা-১

ঠিকানা টিভি ডট প্রেস: ভয়াবহ জন-যানজটের ঢাকা শহরে প্রথম এসে দৌড়-ঝাঁপের রিপোর্টিং করার ইচ্ছেটা দু’দিনেই মরে গিয়েছিল। বছর সাতেক কেরানির কাজের (সম্পাদনা) পর ইচ্ছেটা ফের

সরাইলে মসজিদের দ্বিতীয় তলায় শিশুর লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার আশঙ্কা

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে এক হৃদয়বিদারক ও ভয়ংকর ঘটনা ঘটেছে। মাত্র ৯ বছর বয়সী এক শিশু, ময়না আক্তার, নিখোঁজের একদিন