ছাত্রশিবিরের কর্মী-সমর্থক-সাথী ৫০ লাখ বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সভাপতি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে সবমিলিয়ে জনশক্তি প্রায় ৫ লাখ এবং সংগঠনটিকে সমর্থন করেন এমন সংখ্যা প্রায় ৫০ লাখ বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, ছাত্রশিবিরের কাজ মাদ্রাসায় একটু বেশি হয়, তবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজগুলোয় ভালো কাজ হয়। সম্প্রতি চ্যানেল আই-এর এ টক শো’তে অংশ নেওয়ার পর এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি।

শিবির সভাপতি বলেন, ছাত্র শিবিরের কর্মপদ্ধতি ১৯৭৭ সালে যেভাবে ছিলে; এখনও সেভাবেই রয়েছে। কথার সঙ্গে কাজেরও অমিল এখানে নেই। সবচেয়ে বড় কথা হলো- এখানে কোনো গ্রুপিং নেই। আমি কোনোদিন গ্রুপিং দেখি নাই। এখানে ভ্রাতৃত্ব ভালোবাসার চমৎকার প্র্যাকটিস হয়, যেমনটা আমরা স্বাভাবিকভাবে একটি সমাজ ও রাষ্ট্রে প্রত্যাশা করি। এগুলো আমাকেও ছাত্রশিবিরের সমর্থক হতে সাহায্য করেছে।,

ছাত্রশিবিরের জনশক্তির ধাপ উল্লেখ করে তিনি বলেন, এখানে প্রথমে সমর্থক হতে হয়, এরপর কর্মী এবং তারপর সাথী এবং সর্বশেষ সদস্য। একটা ‘গ্র্যাজুয়াল সিস্টেম’ ফলো করতে হয় এখানে। নির্দিষ্ট একটা সিলেবাস মেইনটেইন করলেই কেউ একজন সদস্য হতে পারেন। বর্তমানে পুরো বাংলাদেশে সদস্য রয়েছে প্রায় ৭ হাজার। আর সবমিলিয়ে ৫ লাখেরও অধিক। কিন্তু শিবিরকে সমর্থন করেন, এমন সংখ্যা প্রায় ৫০ লাখ। এখানে মাদ্রাসার সমর্থনটা একটু এগিয়ে, অন্য সব প্রতিষ্ঠানেও রয়েছে। রিপোর্ট হিসাব করলে ইউনিভার্সিটি এবং মেডিকেল কলেজগুলোয় আমাদের কাজ ভালো হয়।

ছাত্র শিবিরের দাওয়াত প্রক্রিয়া নিয়ে শিবির সভাপতি বলেন, আমাদের দাওয়াত প্রসেসটা হচ্ছ প্রথমত শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক তৈরি করা। যেহুতু শুরুতেই কাউকে দল বা আদর্শিক কথা বলাটা লজিক্যাল না সাইন্টিফিক না। এ কারণেই প্রথমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে তাকে দাওয়াত উপস্থাপন করা হয়। এভাবেই ধাপে ধাপে একটা সময় গিয়ে তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছিয়ে দেয়া হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে কর্মচারীদের উৎসব ভাতার দাবীতে কর্মবিরতি পালন

নজরুল ইসলাম: বেসরকারি স্কুল-কলেজে কর্মরত কর্মচারীদের উৎসবভাতা বৃদ্ধি না করায় কর্মবিরতির ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ। বুধবার সারা দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে

ধানমন্ডি বত্রিশে টাঙানো হলো হাদি ও ভাসানীর ছবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে এবার টাঙানো হলো সিরাজুল আলম খান, সিরাজ সিকদার, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, মেজর

নকশা জটিলতায় থেমে ওসমানী বিমানবন্দর, ব্যয় বেড়ে ২৭৮০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০২০ সালের আগস্টে। শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালে। কিন্তু নকশায় গুরুতর ত্রুটি ধরা

ড. ইউনূস সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছেন, ভাষণকে স্বাগত এবি পার্টির

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার ভাষণে চূড়ান্ত সিদ্ধান্ত বা আদেশের কিছু বিষয়ে ভিন্নমত থাকলেও স্বাগত জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ

বাংলাদেশে আসছেন জোবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক: সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্র এ কথা জানিয়েছে।

বিতর্কিত ফেসবুক স্ট্যাটাস: সহকারী সচিব তাপসী তাবাসসুম বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করায় তাপসী তাবাসসুম ঊর্মিকে সরকারি চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি লালমনিরহাট জেলা প্রশাসকের