ছাত্রলীগ নেতাকে ছাড়াতে গুলি, বহিষ্কার ছাত্রদল নেতা বাবু

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের ছাব্বির হোসেন খোকা নামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে গুলির ঘটনায় সাবেক ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবুকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক তাকে বহিষ্কার করা হয়। ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনরুপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জাহিদুল ইসলাম বাবুর বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ এবং অপরাধের দৃষ্টামূলক শান্তি নিশ্চিত করার অনুরোধ জানান।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের রুপগঞ্জে ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে ছাত্রলীগ নেতা খোকাকে ছাড়িয়ে নিতে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় মামুন নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। পরে গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মামুন মারা যান। এ সময় এলাকাবাসী ছাত্রলীগের ওই নেতাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এই ঘটনায় গতকাল রাতেই নিহত মামুনের বড় ভাই বাদল বাদি হয়ে প্রথমে হত্যা চেষ্টা মামলা করেন।

রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, প্রথমে গুলির ঘটনায় আহত ব্যাবসায়ী মামুনের ভাই বাদি হয়ে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে আজ সেই মামলাটি পরিবর্তন হয়ে হত্যা মামলা হয়। এই ঘটনায় এখনো পর্যন্ত ছাত্রলীগ নেতা খোকা ছাড়া আর কেউ আটক নেই। তবে পুলিশ ঘটনার সঙ্গে সম্পৃক্তদের আটকের চেষ্টা করছে।’

স্থানীয়রা জানায় ছাত্রলীগ নেতা খোকা গত কয়েকদিন ধরে এলাকায় প্রবেশ করেনানা অপকর্ম করার চেষ্টা করছিল। গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে। খোকাকে আটকের খবর জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবের ভাতিজা জাইদুল ইসলাম বাবু জানতে পেরে তাকে ছাড়িয়ে নিতে পিস্তল দিয়ে গুলিবর্ষণ করে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে পাওনা টাকা চাওয়ায় যুবদল নেতার হুমকীতে দিশেহারা প্রবাসী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে পাওনা টাকা চাওয়ার জেরে এক যুবদল নেতার মিথ্যা মামলা ও ক্রমাগত হুমকীতে দিশেহারা হয়ে পড়েছে এক প্রবাসী ও তার পরিবার।

ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে গাজীপুরে গার্মেন্টস-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় কোনাবাড়ী ও কাশিমপুরে কয়েকটি পোশাক কারখানায়ও হামলা

আবারও বিপত্তি, উড়ানের ১৮ মিনিট পর জয়পুরে ফিরে এলো এয়ার ইন্ডিয়ার বিমান

অনলাইন ডেস্ক: আবারও বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে। রাজস্থানের জয়পুর বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ১৮ মিনিট পর মুম্বইগামী উড়োজাহাজটি ফিরিয়ে আনা হয়েছে জয়পুরেই। তবে উড়ান স্থগিত

সংসদে আসতে পারে সংবিধান সংস্কার পরিষদ গঠনের ইস্যু

নিজস্ব প্রতিবেদক সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি জাতীয় সংসদের ফ্লোরে আলোচনায় উঠতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে

ইসি কর্মকর্তাদের বিদেশ সফরের হিড়িক: রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার নামে নির্বাচন কমিশনে (ইসি) বিদেশ সফরের হিড়িক পড়েছে। কমিশনাররা যাচ্ছেন ভোটার কার্যক্রম উদ্বোধন ও তদারকিতে, আর কর্মকর্তারা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা: কলকাতায় প্রতিবাদ, ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ

অনলাইন ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্রের বোমা হামলার প্রতিবাদে কলকাতার রাস্তায় বিক্ষোভ করেছে সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া বা এসইউসিআই (কমিউনিস্ট) দল। রবিবার (২২ জুন) বেলা ৩টায়