নিজস্ব প্রতিবেদক: বরগুনার তালতলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠুকে মারধর করে পুলিশে দিয়েছে ছাত্রদল নেতাকর্মীরা।
শনিবার বেলা ২টার দিকে নয়াপাড়া এলাকায় ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে খবর দেয় ছাত্রদল নেতাকর্মীরা। আটক মিনহাজুল আবেদিন মিঠু উপজেলার কাজিরখাল এলাকার জয়নাল হাওলাদারের ছেলে। মিঠু প্রায় ৫ বছর পর্যন্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল বলেন, ছাত্রদলের কিছু লোকজন মিঠুকে আটক করে আমাদের হেফাজতে দিয়েছেন। তাকে একটি মামলায় আটক দেখানো হয়েছে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.