ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে: সোহেল

ডেস্ক রিপোর্ট: আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, যারা ছাত্রদের ক্ষমতায় বসিয়েছে, তারা দেশের অনেক বড় ক্ষতি করেছে। আমরা আগে জানতাম, বিপ্লব নাকি তার সন্তানদের খেয়ে ফেলে। এখন দেখি উল্টো সন্তানরাই বিপ্লব খেয়ে ফেলার অবস্থা তৈরি করেছে।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোহেল বলেন, আমি বিশ্বাস করি ছাত্রদের এই সরকারে যাওয়া ভুল হয়েছে। আমরা সব সময় দেখতে চাই-দেশের ছাত্রনেতারা হবে নির্লোভ। তাদের মধ্যে ক্ষমতার লোভ থাকবে না। সেই ছাত্রদের মধ্যেই যখন দেখি ক্ষমতার লোভ, তখন কষ্ট লাগে।

তিনি আরও বলেন, যখন পত্রপত্রিকায় দেখি আমাদের ছোট ভাইয়ের পিএস- এপিএসরা দুর্নীতি করে, তখন কষ্ট লাগে। এপিএসরা যদি এত টাকা কামান, তাহলে পিএসরা কী করেছেন? যখন আমাদের ছোট ভাইদের মানুষ তীর্যক দৃষ্টিতে দেখে, তখনো মনে কষ্ট লাগে।

আগামী নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, আমরা নির্বাচন চাই, এটা বড় অন্যায় হয়ে গেল। আমরা পলিটিশিয়ান-আমরা কী চাই? আমরা কী টাকা চাই? সম্পত্তি চাই? আমরা চাই জনগণের ভালোবাসা এবং একটি সুষ্ঠু- নিরপেক্ষ নির্বাচন। এটা কি অন্যায়? নির্বাচন চাইলেই বলে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয় গেছে। বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সমস্যা কোথায়? নাকি নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় চলে যাবে, এজন্যই নির্বাচনের বিরোধিতা করছেন।

এ সম্মেলন উদ্বোধন করেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম। পরে উপজেলা বিএনপির আহ্বায়ক ছাইদুজ্জামান মোস্তফার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন লিটনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি খুসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুমন, জেলা ছাত্রদলের সভাপতি মো. মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন প্রমুখ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে ইসরাইলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। বিবিসি জানিয়েছে, ইস্পাহানের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর আকবর সালেহি

স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার আগে দলের স্থায়ী কমিটির সদস্যরা তার সঙ্গে বৈঠক করবেন। আজ রবিবার (৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর

আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি করতে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জামায়াতে ইসলামীর

নিজস্ব প্রতিবেদক: অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশে জামায়াতে ইসলামী। সোমবার (৫

যমুনায় যেতে চান প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা, শাহবাগে আটকে দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক: বিশেষ নিয়োগ ও সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা পর্যন্ত পদযাত্রা করতে চেয়েছিলেন প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। কিন্তু

কলেজ শিক্ষার্থীকে অপহরণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি যুবদল নেতার

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে কলেজ শিক্ষার্থী সোহাগ ইসলামকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে।

হিন্দু ও মুসলমানদের দাঙ্গায় উত্তপ্ত ভারতের নাগপুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি

অনলাইন ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের নাগপুর শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। সোমবার সন্ধ্যায় কোরআন অবমাননার গুজবকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে নাগপুরের একাধিক এলাকা। হিন্দু ও